লগইন
আলমডাঙ্গায় মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী রুবেল হোসেন গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জানুয়ারী, ২০২৬ | ০৬:০০ বিকাল ৪৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী রুবেল হোসেন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী রুবেল হোসেনকে গ্রেফতার করেছে। তার নিকট থেকে উদ্ধার করেছে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবেল ও মাদক বিক্রয়ের নগদ প্রায় ৪২ হাজার টাকা। ৩১ ডিসেম্বর বুধবার দিনগত রাতে রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদক বিক্রয়ের নগদ টাকা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।


জানাগেছে, আলমডাঙ্গা রেল ষ্টেশনপাড়ার মাদক ব্যবসায়ী পরিবারে জন্ম হয় রুবেল হোসেনের। তার পিতা রেজাউল ইসলাম ও মা মুন্নি খাতুন ছিলেন মাদক ব্যবসায়ী। রুবেলের মা মুন্নির নামেও রয়েছে ১০টি মামলা। ছোট থেকে মাদকের মধ্যেই বড় হয়ে উঠে রুবেল। বাবা-মায়ের দেখে সে নিজেও ছোট থেকে শুরু করে মাদক ব্যবসা।

ইতি মধ্যেই তার নামের শেষে আলমডাঙ্গা থানায় মাদক ও চুরিসহ ১০টি মামলা। আলমডাঙ্গা থানা পুলিশ মাদকসহ বেশ কয়েকবার তাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে বাড়ি এসে আবারও শুরু করে মাদক ব্যবসা না হয় চুরি। বৃহস্পতিবার রাতে আলম আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাঈলের নেতৃত্বে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে রুবেল হোসেনকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে মাদক বিক্রয় করা নগদ প্রায় ৪২ হাজার টাকা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রুবেল হোসেনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৭ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১০ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১১ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১২ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১২ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১৩ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।