লগইন
আলমডাঙ্গায় মর্ডান ডেন্টাল সার্জারি ক্লিনিক সিলগালা এবং ফাতেমা ক্লিনিকে অপারেশন বন্ধ রাখার নির্দেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ নভেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মর্ডান ডেন্টাল সার্জারি ক্লিনিক সিলগালা এবং ফাতেমা ক্লিনিকে অপারেশন বন্ধ রাখার নির্দেশ


আলমডাঙ্গায় দাঁতের চিকিৎসা নিয়ে এসে রুবেল হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৬ নভেম্বর শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ের একটি টিম মর্ডাণ ডেন্টাল সার্জারী ক্লিনিক ও ফাতেমা ক্লিনিকের অপারেশন থিয়েটার পরিদর্শন করেন।


পরে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসাকরার দায়ে ওই মর্ডান ডেন্টাল সার্জারী ক্লিনিক সিলগালা ও অনুমোদনের চেয়ে বেশি রোগী রাখার দায়ে ফাতেমা টাওয়ারের অপারেশন বন্ধ রাখার নির্শেন প্রদান করেন।


স্থানীয় সুত্রে জানা যায়, আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুবেল আহমেদ জনি অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ে খুলনায় চাকরী করেন। পাশাপাশি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কয়েক বছর ধরে তার দাঁতের মাড়িতে সংক্রমণ রোগে আক্রমন করে। বেশকিছুদিন ধরে তার দাতের মাড়িতে পুঁজ জমে। তিনি এই সংক্রমণ চিকিৎসার জন্য আলমডাঙ্গার মর্ডাণ ডেন্টাল সার্জারী ক্লিনিকের ওরাল এন্ড ম্যাক্সিলোপেসিয়াল সার্জারী বিশেজ্ঞ প্রফেসর ডাক্তার আব্দুল হান্নানের কাছে আসেন। তিনি রোগীর চোয়ালের নীচে পুঁজ জমে থাকার কারণে শ্বাসনালী বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে নিশ্চিন্ত হন । রোগীর চিকিৎসার জন্য চোয়াল অবশ করার এক পর্যায়ে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলে রোগিকে দ্রæত স্থানীয় ফাতেমা ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়। পরে অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস সালামকে ঘটনাস্থলে ডাকা হয়। এরপর ডেকে নেওয়া হয় নাক কান গলা সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার খালিদ মাহমুদকে। তৎক্ষণে রোগীর অবস্থা আরও খারাপ হতে থাকে। তিনি এসময় শ্বাসপ্রশ্বাস একেবারেই নিতে পারছিলেন না। এ সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য শ্বাসনালী ( ট্র্ক্সাওসটমি) ফুটো করে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করা হয়। এতেও কাজ হয়নি। রোগীর পরিস্থিতি আরও অবনতি হয়! সে পরিস্থিতিতে রোগীকে অক্সিজেন দিয়ে কুষ্টিয়া মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক রোগীকে মৃত ঘোষনা করেন।

এ সংক্রান্ত বিষয়ে স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে ২৬ নভেম্বর শনিবার চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আওলিয়ার রহমানের নেতৃত্বে একটি টিম মর্ডাণ ডেন্টাল সার্জারী ক্লিনিক ও ফাতেমা ক্লিনিকের অপারেশন থিয়েটার পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাদী জিয়া উদ্দিন আহম্মেদ সাঈদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: নাজনিন সুলতানা কনা, আলমডাঙ্গা থানার এসআই পলাশ। অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের চিকিৎসার অভিযোগে মর্ডাণ ডেন্টাল সার্জারী ক্লিনিক সিলগালা করে দেন। একই সময় প্রতিনিধি দল আলমডাঙ্গার ফাতেমা টাওয়ারে ফাতেমা ক্লিনিকে গিয়ে দেখেন অনুমোদন চেয়ে বেশি রোগী চিকিৎসা ও অপারেশ করার দায়ে ফাতেমা ক্লিনিকে অপারেশন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।


এদিকে দাঁতের সংক্রমণ চিকিৎসার সময় শ^াস কষ্ঠ বেড়ে যাওয়া শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার জন্য শ্বাসনালী ( ট্র্ক্সাওসটমি) ফুটো করে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাকালে রোগীর মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

১ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৪ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৫ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৬ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৬ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৭ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।