সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে গোবিন্দপুরের সাহাবুলের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক ব্যবসা ও সেবনের অপারাধে গোবিন্দপুরের সাহাবুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের মৃত মগবুল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী ও সেবক শাহাবুল ইসলাম(৩৫) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবন করে আসছিল।
মঙ্গলবার আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে সাহাবুলকে মাদকসহ আটক করে। সাহাবুলের নামে ইতোপূর্বে আলমডাঙ্গা থানায় মাদক মামলা রয়েছে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীকে সংবাদ প্রদান করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে সাহাবুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৪ ঘন্টা আগে