সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ডাদেশ
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী অফিসার হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, আলমডাঙ্গার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানোতে পারেন যে পোয়ামারী গ্রামের পুকুরপাড়ের নির্জনে কিছু ব্যক্তি নিয়োমিতভাবে মাদকসেবন করেন। এ তথ্যের ভিত্তিতে বিকেলে আলমডাঙ্গা থানার এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থুলে অভিযান পরিচালনা করে ৩ মাদকসেবীকে আটক করেন। এরা হলেন পোয়ামারী গ্রামের মৃত বুদুই সর্দ্দারের ছেলে হায়দার আলী (৪০), মৃত আব্দুল আজিজের ছেলে হাবিবুর রহমান (৪০) ও আব্দুল মালেকের ছেলে সাগর আলী (৩০)।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হায়দার আলী ও হাবিবুর রহমানকে ১ মাস করে এবং সাগর আলীকে ২ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৫ ঘন্টা আগে