সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভোক্তাধিকার আইনে দুটি আইসক্রিম ফ্যাক্টারিতে জরিমানা
আলমডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান চালিয়ে শহরের মাছ বাজারের শফি বরফ কলে ও জে পি আইসক্রিম ফ্যাক্টরি জরিমানা করেন।
রবিবার বেলা ১১ টার দিকে ডালডার সাথে ক্ষতিকর চকলেট রং মিশিয়ে তৈরি করছে চকবার আইসক্রিম। জাতীয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে জরিমানা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের মাছ বাজারের পাশে মেসার্স শফি বরফকলে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং মেয়াদ মুল্য না লেখার অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭,৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। এরপর শহরের মেসার্স জে পি আইসক্রিম ফ্যাক্টরিকে একই অপরাধে ৩৭,৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় দুটি ফ্যাক্টরি থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ৭০,০০০/- টাকার আইসক্রিম ধ্বংস করে ফেলেন ।
নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৪ ঘন্টা আগে