সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভেজাল গোখাদ্য বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা
আলমডাঙ্গায় ভেজাল গোখাদ্য বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ২২ মে রোববার সকালে আলমডাঙ্গা পৌর শহররের মিয়াপাড়ায় মীম স্টোর নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার মীম স্টোরের মালিক বকুল হোসেন গোখাদ্যের সাথে ভেজাল মিশিয়ে বিক্রি করতেন। গোখাদ্যের বর্তমান বাজার মূল্য বেশি হওয়ায় দোকানি ভেজাল মেশানো শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফির নেতৃত্ব একটি দল মীম স্টোরে অভিযান চালিয়ে ভেজাল মিশ্রিত গোখাদ্য বিক্রির প্রমাণ পান।
খবর পেয়ে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন। ভেজাল গোখাদ্য বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ১২ ধারা লঙ্ঘনে ২০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৬ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১২ ঘন্টা আগে