লগইন
আলমডাঙ্গায় বেশি দামে ইউ‌রিয়া সার বি‌ক্রির দা‌য়ে দুই সার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ আগস্ট, ২০২২ | ০৬:০০ বিকাল ২১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বেশি দামে ইউ‌রিয়া সার বি‌ক্রির দা‌য়ে দুই সার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা


আলমডাঙ্গায় ইউরিয়া সারের দাম বেশি নেওয়ায় ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে দুই সার ও কিটনাশক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৩ আগস্ট বুধবার দুপুরে আলমডাঙ্গা শহরে পৃথক এলাকায় দুই সার ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।


জানা যায়, কৃত্রিম সংকট দেখিয়ে বেশ কিছুদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি করে আসছিলেন আলমডাঙ্গার অনেক স্যার ব্যবসায়ী। এমন অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা শহরের নতুন বাস টার্মিনাল এলাকার বিসিআই সারের ডিলার মেসার্স নুর মোহাম্মদ ট্রেডার্সে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সে সময় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এরপর, শহরের হাফিজ মোড়ে অবস্থিত মেসার্স জনির উদ্দীন এন্ড ব্রাদার্সে গিয়েও অভিযোগের সত্যতা পায় ভোক্তাধিকার অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযান টিম। দেখা যায় ইউরিয়া সার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রয় করছেন এবং কীটনাশকের মেয়াদোত্তীর্ণ। সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই ব্যবসা প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।


অভিযোগ উঠেছে, আলমডাঙ্গা এলাকায় কৃত্রিম সংকট দেখিয়ে বেশকিছু দিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি করা হচ্ছে। বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সার অনেক বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। যদিও কৃষি অধিদপ্তর সারের কোনো সংকট নেই বলে জানিয়েছে।

কৃষকদের অভিযোগ, তাঁদের কাছ থেকে সারের দাম বেশি নেওয়া হলেও ডিলাররা কোনো রসিদ দিচ্ছেন না। প্রতিবাদ করলে সার বিক্রি করবেন না জানিয়ে দিচ্ছেন। এ বিষয়ে ডিলারদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ার কারণে বাজারে সারের কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করছেন তাঁরা।


অভিযোগকারীরা জানান, আলমডাঙ্গা শহরের সার ডিলারদের গোডাউনে সার ভর্তি থাকলেও সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয়েছে। আনন্দধামসহ শহরের সর্বত্র সার ডিলারদের গোডাউন ভর্তি ইউরিয়া সার। গত সোমবার থেকে সরকারিভাবে ইউরিয়া সারের দাম কেজিতে ৬ টাকা বৃদ্ধি করা হয়েছে।

সোমবারের পর থেকে আজোবধি কোন ডিলারের গোডাউনে ৩/৪ ট্রাকের বেশি ইউরিয়া সার আসেনি। অথচ, অনেক ডিলারের গোডাউনে ৪/৫ হাজার বস্তা ইউরিয়া সার রয়েছে। অধিকাংশ সারই সোমবারের পূর্বে আমদানিকৃত। অথচ, পূর্বে ক্রয়কৃত সারও বর্তমানে বৃদ্ধিকৃত দামে অর্থাৎ বস্তাপ্রতি ৩শ টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।


আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম জানান, তিনি আলমডাঙ্গা শহরের কয়েকজন পরিচিত সার ডিলারের দোকানে গিয়ে সরকার নির্ধারিত মূল্যে সার পাননি। পরে অতিরিক্ত মূল্য পরিশোধ করে সার কিনতে হয়েছে। তবে, বাড়তি দামের রসিদ দেননি।


পাঁচলিয়া গ্রামের গ্রামের কৃষক তোতা মন্ডল বলেন, কয়েক দিন আগে আলমডাঙ্গার একজন সার বিক্রেতার কাছ থেকে প্রতি বস্তা টিএসপি সার দেড় হাজার টাকায় কিনেছেন। রসিদ চাওয়ায় দোকানদার তাঁর সারের বস্তা কেড়ে নিতে চাচ্ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৪৯ মিনিট আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৩ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৪ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৫ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৫ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৬ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।