সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা রাহাজ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন
আলমডাঙ্গার সকলের পরিচিত একতা ক্লিনিকের মালিক বীর মুক্তিযোদ্ধা রাহাজ উদ্দিন বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না ইল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮০ বছর। ৩ সেপ্টেম্বর দিনগত ভোর ৫ টার দিকে মারা যান তিনি। বৃহস্পতিবার বাদ যোহর দারুস সালাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
জানাগেছে, কুষ্টিয়া মিরপুর উপজেলার কুর্শা গ্রামের মরহুম খোকা মালিথার ছেলে রাহাজ উদ্দিন(৮০) দীর্ঘবছর আগে গ্রামে থেকে এসে আলমডাঙ্গা পৌর এলাকার রেলব্রিজ পশুহাট সড়কে বাড়ি করেন। মরহুমের বাড়ি একতা ক্লিনিক হিসেবে সকলের পরিচিত। তিনি বেশ কিছুদিন আগে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তারপর তার শরীরে বাসা বাধে নানান রোগব্যাধি। দেশের নামীদামি বিভিন্ন হাসপাতালে ডাক্তারের নিকট চিকিৎসা শেষে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। ৩ সেপ্টেম্বর দিন গত ভোররাতে তিনি মারা যান। বড় ছেলে প্রকৌশলী ও ছোট ছেলে ডাক্তার এবং দুই মেয়ে বিবাহিত। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
৪ সেপ্টেম্বর বাদ যোহর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় আলমডাঙ্গা উপজেলা সহাকরি কমিশনার ভূমি আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজগর আলী উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা হাজী শমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, ব্যবসায়ী শহরের গন্যমাণ্য ব্যক্তিবর্গ। মরহুম পিতায় আত্মার মাগফেরাত কামনায় ছোট ছেলে উপসহকারি মেডিকেল অফিসার সাইফুল ইসলাম নান্নু সকলের নিকট দোয়া চেয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে