লগইন
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ১০৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শুরু


আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কমিটির নিকট মুক্তিযোদ্ধারা সাক্ষ্য, তথ্য-উপাত্তসহ উপস্থিত হন। ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫ টা অবধি ১ম দিনের মত এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। ১ম দিনে ১৩৫ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে ৭০ জনের সাক্ষ্য, তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা সম্ভব হয়েছে। বাকীদের যাচাই-বাছাই ১ ফেব্রæয়ারি যথারীতি সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত হবে।


৪ সদস্যবিশিষ্ট এ যাচাই-বাছাই কমিটির সভাপতি জামুকার প্রতিনিধি মুক্তিযুদ্ধকালীন আলমডাঙ্গা গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সদস্য সচিব আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, চুয়াডাঙ্গা -১আসনের সংসদ সদস্যের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ জকু ও জেলা প্রশাসকের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলী।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী জানিয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২-এর ধারা ৭ (ঝ) ব্যত্যয় ঘটিয়ে জামুকার সুপারিশবিহীন শুধু বেসামরিক গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।


তবে কোনো বীর কোনো বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তা বা মন্ত্রণালয়ের স্বীকৃত ৩৩ ধরনের প্রমাণকে অন্তর্ভুক্ত থাকলে, তিনি যাচাই-বাছাই এর আওতাবর্হিভূত থাকবেন।


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় স্বীকৃত বিভিন্ন প্রমাণপত্রে নাম থাকার পরও অনেক বীর মুক্তিযোদ্ধার নাম যাচাই-বাছাইয়ের তালিকায় রয়েছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

অনেকে বলেছেন, নতুন যাচাই-বাছাইয়ে তিনজন সহযোদ্ধাকে হাজির করতে বলা হয়েছে। সেটি খুবই কঠিন কাজ। ইতোমধ্যে অধিকাংশ সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। এছাড়া জীবিতরা বয়সের ভারে ন্যুব্জ। অনেকে রোগ-শোকে স্মৃতিশক্তি হারিয়েছেন। আবার অনেকে দূর দূরান্তে বসবাস করেন।


আবার অনেক বীর মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, আগের তিনটি যাচাই-বাছাইয়ে সহযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এছাড়া অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার পর ২০১৭ সালের সর্বশেষ যাচাই-বাছাইয়ে আমরা উত্তীর্ণ হয়েছিলাম। আবার যাচাই-বাছাই কেন?

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।