লগইন
আলমডাঙ্গায় বাঁধন ৭০-৭৫ বন্ধু সংগঠনের আয়োজনে মরহুম বন্ধুবরদের জন্য দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় বাঁধন ৭০-৭৫ বন্ধু সংগঠনের আয়োজনে মরহুম বন্ধুবরদের জন্য দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত


আলমডাঙ্গায় সামাজিক সংগঠন বাঁধন ৭০-৭৫ বন্ধু সংগঠনের উদ্যোগে মরহুম বন্ধুবরদের স্মরণে স্মৃতি চারণ ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বাদ আসর হাইরোডস্থ বাঁধন ৭০-৭৫ অফিস প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সদস্য ডা. শাফায়েত উল্লাহ, আলহাজ¦ আহাদ আলী, আলহাজ¦ মসলেম উদ্দিন ও শহিদুর রহমান খাঁন (বুলবুল)-এর জীবন, কর্ম ও অবদান গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়। স্মৃতি চারণ শেষে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ইছাহক আলী।


স্মৃতি চারণ অনুষ্ঠানে বাঁধন ৭০-৭৫ সংগঠনের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক ব্যাংকার সিরাজুল ইসলামের উপস্থাপনায় স্মরণসভায় বক্তব্য রাখেন মাওলানা ইছাহক আলী, আলহাজ¦ আহাম্মদ আলী, ওজোপাডিকোর সাবেক আবাসিক প্রকৌশলী গোলাম নবী, সাবেক ব্যাংকার ও ক্যাশিয়ার শহিদুল ইসলাম, আবু জাফর খান, আজিজুল হক, মাওলানা মনিরুজ্জামান, সোলাইমান আলী, রবিউল ইসলাম প্রমুখ।


বক্তারা বলেন, প্রয়াত সদস্যরা সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাÐে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। তারা ছিলেন সৎ, ন্যায়পরায়ণ ও সমাজসেবায় অনুপ্রাণিত মানুষ। তাদের অভাব সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। দোয়া মাহফিলে বাঁধন ৭০-৭৫ বন্ধু সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।