সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পান চুরির অভিযোগে ছোটভাইকে পুলিশে দিলেন বড়ভাই
আলমডাঙ্গা বিনোদপুর গ্রামে না বলে বোরজ থেকে পান ভাঙ্গায় চোর সাব্যস্থ করে ছোটভাইকে পুলিশের হাতে তুলে দিলেন বড়ভাই। ১০ মার্চ সকালে বড়ভাইয়ের পান বোরজ থেকে চুরি করে পান ভাঙ্গার সময় হাতেনাতে ধরা পড়ে ছোটভাই। পরে তাকে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দেয়।
জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের মৃত জিয়ার মন্ডলের ছেলে কালু মন্ডল(৪০) পেশায় একজন দিনমুজুর। অভাবের তাড়নায় কাজ না করতে পেরে মাঝে মাঝে বিভিন্ন মানুষের পান বোরজ থেকে পান চুরি করে বিক্রয় করতো বলে অভিযোগ রয়েছে।
১০ মার্চ সকালে কালু মন্ডল তারই বড়ভাই তোফাজ্জেল মন্ডলের পান বোরজে পান ভাঙ্গতে যায়। তার পর পরই তোফাজ্জেল মন্ডল তার বোরজে গিয়ে দেখতে পায় তার ছোট ভাই চুরি করে কয়েক পণ পান ভেঙ্গেছে। সে সময় তোফাজ্জেল আশপাশের পান বোরজের লোকজনকে ডেকে কালুকে গনধোলাই দিয়ে বেধে রাখে।
পরে জামজামি ক্যাম্প পুলিশের এএসআই শহিদুল ইসলাম সংবাদ পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে পান চুরির অভিযোগে আটক কালুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে