সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় দোকানদারের কোদালের কোপে ক্রেতা জখম
আলমডাঙ্গার বেলগাছী গ্রামে দোকান মালিক বাকি টাকা চাইতে গিয়ে কোদাল দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করেছে ক্রেতা হাসিবুলকে। ২৬ অক্টোবর মঙ্গলবারে দোকান মালিক রশিবুল এ ঘটনা ঘটায়। গুরুত্বর জখম হাসিবুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ও পরে কুষ্টিয়া জেলারেল হাসপাতারে ভর্তি করা হয়।
জানাগেছে, উপজেলার বেলগাছী গ্রামের বাগানপাড়ার মৃত ফকির মালিথার ছেলে রশিবুল ইসলাম বেলগাছী বাজারে মুদি দোকান দিয়ে ব্যবসা করেন। দোকানে একই গ্রামের খাঁনপাড়ার রবিউল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম মালামাল কেনাকাটা করে থাকেন। মাঝে মাঝে হাসিবুল বাকিতেও মালামাল কেনেন। গতকাল মঙ্গলবার দোকান মালিক রশিবুল ক্রেতা হাসিবুলের বাড়িতে বাকি টাকা চাইতে যান। এসময় তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রশিবুল পাশে পড়ে থাকা কোদাল তুলে হাসিবুলের মাথায় কোপ মারেন। এতে হাসিবুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসিবুলের লোকজন তাড়া দিলে রশিবুল পালিয়ে যায়। গুরুত্বর আহত হাসিবুলকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার উন্নতি না হলে পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৫ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১১ ঘন্টা আগে