লগইন
আলমডাঙ্গায়  ট্যাপেন্টাডল ও হামিওপ্যাথিক এলকোহলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ মে, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ও হামিওপ্যাথিক এলকোহলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গার মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হামিওপ্যাথিক এলকোহলসহ মাদক ব্যবসায়ী লাল মিয়া ও বিপুল হোসেনকে গ্রেফতার করেছে। ১১ মে রবিবার সন্ধ্যায় ও রাতে অভিযান চালিয়ে জেহালা মাঠপাড়ার থেকে লাল মিয়াকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কমলাপুর মাধবীতলা পারঘাট নদীর পাড় থেকে বিপুল হোসেনকে ৯ বোতল হামিওপ্যাথিক এলকোহলসহ গ্রেফতার করে।


জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের জেহালা অঘরনাথপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে লাল মিয়া(৪০) দীর্ঘদিন ধরে বাজারে বিক্রয় নিষিদ্ধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রর করে। সে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মাদক বিক্রয় করে বেড়ায়। রবিবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জেহালা মাঠপাড়ায় অভিযান চালিয়ে লাল মিয়াকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।


এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের জিন্নাত আলীর ছেলে বিপুল হোসেন(৩১) দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক এলকোহল বিক্রয় করে । রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ কমলাপুর মাধবীতলা পারঘাট নদীর পাড়ে অভিযান চালিয়ে বিপুল হোসেনকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ৯ বোতল এলকোহল। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।