সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় টিন কেটে চোর চক্রের আরেক সদস্য রাজবাড়ির হৃদয় মনি ঋষি গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বাসা বাড়ির তালা ভেঙ্গে ও দোকানের টিন কেটে চোর চক্রের আরেক সদস্য রাজবাড়ি জেলার হৃদয় মনি ঋষিকে গ্রেফতার করেছে। ১৯ মার্চ বুধবার গভীর রাতে আলমডাঙ্গা শহরের ষ্টেশন পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোরচক্রের সদস্য হৃদয় মনি ঋষি(২০) রাজবাড়ি সদর উপজেলার খানখানপুর গ্রামের বাসুদেবের ছেলে।
জানাগেছে, হৃদয় মনি ঋষি ট্রেন যোগে পুড়াদহ ও পরে আলমডাঙ্গা ষ্টেশনে আসে। রাত গভীর হওয়ার সাথে সাথে সে শহরের চোরের সাথে যোগাযোগ করে চুরি করে। আবার ভোররাতের ট্রেন ধরে রাজবাড়ি চলে যায়। বুধবার রাতে সে আলমডাঙ্গা শহরের ঘুরাফেরা করছিল। পুলিশ তাকে আটক করে।
তাকে জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারেনি। এলাকার অনেকে জানান তাকে প্রায়ই রাতে নকশিকাথা ট্রেনে যেতে দেখেছে। সে চুরির কথা স্বীকারও করে। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে