সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় চেক ডিজঅনার মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চেক ডিজঅনার মামলার ওয়ারেন্ট ভুক্তআসামী মোনাকষার জিয়ারুলকে গ্রেফতার করেছে। ২৪ জানুয়ারী দুপুরে জিয়ারুলকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানা গেছে, উপজেলার মুনাকষা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জিয়ারুল হক(৪০) কালিদাসপুর এলাকার রুবেল নামের ব্যবসায়ী নিকট থেকে চেক দিয়ে লেনদেন করতে থাকে। ওই ব্যবসায়ী জিয়ারুলের নিকট বেশ কয়েক লাখ টাকা পাওনা হয়।
পাওনা টাকা জিয়ারুল ওই ব্যবসায়ীকে না দিলে ব্যবসায়ী চেক ডিজঅনার করে আদালতে মামলা দায়ের করে। ওই মামলায় আদালত জিয়ারুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। ২৪ জানুয়ারী আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার ও এএসআই কামরুজ্জামান অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামে গ্রেফতার করে নিয়ে আসে। গতকালই তাকে আদালতে প্রেরন করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৮ ঘন্টা আগে