লগইন
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ আগস্ট, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ আগস্ট সকাল ১০টায় আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জামায়াতের জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, “ফ্যাসিবাদের কালো ছায়ায় সারা বাংলাদেশ দীর্ঘদিন ধরে বন্দি হয়ে ছিল। দেশে গণতন্ত্র ও মানুষের অধিকারকে নির্মমভাবে দমন করা হয়েছে। যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করেছে। এই অবৈধভাবে পাচার করা অর্থ দিয়েই তারা কানাডা ও বেগমপাড়ায় প্রাসাদোপম বাড়ি নির্মাণ করেছে। দেশের মানুষের ঘাম-রক্তে অর্জিত অর্থ বিদেশে পাচার করে তারা জনগণকে নিঃস্ব করেছে।


তিনি আরও বলেন, “ দেশের এই চুরি করা অর্থ দ্রুত ফিরিয়ে আনা গেলে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে অনেক দূর এগিয়ে যাবে। জনগণকে দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্ত করা সম্ভব হবে। সৎ ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশের জনগণ প্রকৃত অর্থেই সুফল ভোগ করবে। জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে অন্যায়-ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব।”


সমাবেশে চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি- সেক্রেটারিগণ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।