লগইন
আলমডাঙ্গায় চুৃরি মামলার দুই আসামী গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ এপ্রিল, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় চুৃরি মামলার দুই আসামী গ্রেফতার

আলমডাঙ্গা পানি উন্নয় বোর্ডের প্রধান খালের দুপাশের গাছ চুরি করে বিক্রি মামলায় আকুল হোসেন ও হাটবোয়ায়িলা গ্রামের গরু চুরি মামলায় সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ এপ্রিল শনিবার দিনগত রাতে আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে ।


জানা যায়, আলমডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ডের প্রধান খালের হাউসপুর আটকপাট থেকে জামজামি পর্যন্ত খালের দুপাশে হাজার হাজার ইপিল ইপিল, বাবলা ও মেহগনি গাছ রয়েছে। এ সকল গাছের বয়স কমবেশি ১৫ বছর। সম্প্রতি এ প্রধান ইরিগেশন খালের দু পাশের গাছ অসাধুচক্র অবৈধভাবে কেটে সাবাড় করছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। শনিবার রাতে ওই মামলায় ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মহির উদ্দিনের ছেলে আকুল হোসেন (৩৩)কে গ্রেফতার করে। ইতোপূর্বে এই মামলায় কুষ্টিয়া জেলার ইবি থানার গোস্বামী দুর্গাপুরের মৃত মনসুর দায়ের ছেলে বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।


এদিকে হাটবোয়ালিয়া গ্রামের বাজার পাড়ার লিপন হোসেনের দায়েরকৃত গরু চুরি মামলায় উপজেলার কান্তপুর গ্রামের মইনুল হকের ছেলে সেলিম রেজা(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।

গত ২৯ মার্চ হাটবোয়ায়িলা গ্রামের বাজার পাড়ার আবু তাহেরে ছেলে লিপন হোসেন তার গোয়াল ঘর থেকে ৩টি গরু ও ৫টি ছাগল চুরি হয়। লিপন হোসেন কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নাম দিয়ে মামলা দায়ের করেন। ওই মামলার আসামী সেলিম রেজা। গতকালই সেলিম রেজা ও আকুল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।