সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় গ্রেফতারি পরোয়না ভুক্ত ৭ আসামী গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়না ভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেছে। ১২ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো:- পৌর এলাকার ক্যানেলপাড়ার মৃত শাহাজন আলীর ছেলে রতন আলী, এরশাদপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে জিয়াউল ইসলাম, আনন্দধাম এলাকার মৃত সাধন ঘোষ ও পালিত বাবা হারান কারিগরে ছেলে জাহিদুল ইসলাম, উপজেলার আলিয়াট নগরের মৃত নুর আলীর ছেলে বাবু মিয়া, মানিকনগর পাচলিয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে টুটুল মোল্লা, রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সাগর আলী ও নাগদাহ পূর্বপাড়ার শওকত আলীর ছেলে ইসরাইল আহমেদ।
জানাগেছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন সময় থানা ও আদালতে মামলা হয়্ । ওই মামলায় আসামীরা নিয়মিত হাজিরা না দেওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১২ সেপ্টেম্বর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরের নির্দেশে পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার কয়েকজন এসআই ও এএসআই একটি টিম গঠন করে। পরে তারা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ১৩ সেপ্টেম্বর সোমবার আসামীদের আদালতে প্রেরন করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১১ ঘন্টা আগে