লগইন
আলমডাঙ্গায় গ্রাম আদালত কার্যক্রমের (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় গ্রাম আদালত কার্যক্রমের (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের বিকেন্দ্রীকৃত, পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।


প্রশিক্ষণের প্রথম ধাপে উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ইউপি, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার আসাদুজ্জামান ডিএমআইই পদ্ধতি বিষয়ক ট্রেনিংয়ের গুরুত্ব আলোচনা করেন। এছাড়াও গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পের আলমডাঙ্গা উপজেলার উপজেলা সমন্বয়কারী সাইদুজ্জামান প্রেজেন্টেশনের মাধ্যমে ট্রেনিং এর গুরুত্ব ও করণীয় নির্দেশনা প্রদান করেন।


উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি পাবে , গ্রাম আদালতের এৈমাসিক রিপোর্ট সম্পর্কে স্পষ্ট হতে পারবে এবং সাধারণ মানুষকে গ্রাম আদালতের সেবা আরো সহজে প্রদান করতে সক্ষম হবে। প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম দৃশ্যমান করতে হলে ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করতে হবে। সেই সাথে এজলাসে বসে বিচার কার্য পরিচালনা করতে হবে চেয়ারম্যানদের নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

১ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

১ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৫ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৬ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।