লগইন
আলমডাঙ্গায় গাঁজায় ইসরাইলি হামলা ও ভারতে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মার্চ, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় গাঁজায় ইসরাইলি হামলা ও ভারতে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আলমডাঙ্গায় ফিলিস্তিনের গাঁজায় ইসরাইলি নজিরবিহীন হামলা ও ভারতে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার বাদ জুম্মাহ উপজেলা মডেল মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলিফ উদ্দিন মোড়ে প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা উপজেলা শাখা'র সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী, সহ-সভাপতি ডাঃ ওয়ালিদ হোসেন জোয়ার্দার, সেক্রেটারি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপদেষ্টা মুফতি সিরাজুল ইসলাম, সদস্য মীর শফিকুল ইসলাম, আরোও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার আলী, খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আনিছুর রহমান, আলমডাঙ্গা আনন্দধাম মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও তাওহিদী জনতা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অনতিবিলম্বে গাজার নিরিহ মানুষের উপর ইসরাইলী হামলা বন্ধ করতে হবে। জাতীসংঘকে ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে গাজায় অসহায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে ইসরাইলি হামলার বিচার করতে হবে এবং ভারতে নির্বিচারে মুসলিম হত্যা বন্ধ করতে হবে। বক্তারা আরোও বলেন আমাদের সকলকে ইসরাইলি পন্য বয়কট করতে হবে এবং ফিলিস্তিনের অসহায় মুসলিম ভাই- বোনদের জন্য সবোর্চ্চ সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। অনুষ্ঠান শেষে ফিলিস্তিনের মজলুম মুসলিমদের জন্য কান্নাজড়িত কণ্ঠে দোয়া পরিচালনা করেন মুফতি সিরাজুল ইসলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।