ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
আলমডাঙ্গায় গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত
চুয়াডাঙ্গার -আলমডাঙ্গায় বজ্রপাতে সমীর উদ্দিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত সমীর উদ্দিন আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মহৎ আলীর ছেলে।
শনিবার (১৫ মে) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। সে সময় সমীর উদ্দিন নিকটবর্তী মাঠ থেকে গরু আনতে যান। সে সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
পারিবারিকসূত্রে জানা যায়, মাঠে বেধে রাখা গরু আনতে গিয়ে তিনি বজ্রপাতে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে পানবরোজে আগুন জ্বলতে দেখে বিকেলে স্থানীয়রা ছুটে গিয়ে ঘটনাস্থলে মৃত অবস্থায় সমীর উদ্দিনকে পড়ে থাকতে দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবু জাহিদ মাদুম মৃত বলে ঘোষণা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১০ ঘন্টা আগে