লগইন
আলমডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুন, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত

আলমডাঙ্গায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিরিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার)“র আওতায় আলমডাঙ্গা পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়। ৩ জুন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবীদ রেহানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

তিনি বলেন, কৃষকের উন্নয়নে পার্টনার প্রকল্পের মতো উদ্যোগের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আধুনিক ও পুষ্টিকর কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তুলতে এবং মাঠ পর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কীটনাশক ওষুধের সুষ্ঠু ব্যবহার, নিরাপদ ফসল উৎপাদনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্প কৃষকের মধ্যে একটি মাইলফলক হিসেবে থাকবে। তিনি আরও বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড স্কুলের মাধ্যমে উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই কংগ্রেসে কৃষকেরা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পান, যা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবীদ সাইফুল্লাহ মাহমুদ, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক শাহারুল ইসলাম উপজেলা মডেল মসজিদের ঈমাম মাওলানা মাসুদ কামাল। উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা উদয় রহমানের উপস্থাপনায় উপজেলা কৃষি অধিদপ্তরের সকল উপসহকারি কৃষি কর্মকর্তা ও সেমিনারে আগত কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম আধুনিক পদ্ধতিতে সবজি ও ফল সংরক্ষণ, কৃষক সেবা কেন্দ্রের ডেমোনেস্ট্রেশন ও গ্যাপ ফিল্ড ডেমোনেস্ট্রেশন প্লটের ষ্টোল পরিদর্শন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৭ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১০ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১১ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১২ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১২ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১৩ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।