লগইন
আলমডাঙ্গায় কিশোরীকে উত্ত্যক্তের সময় ঝিনাইদহ হরিনাকুন্ড চাঁদপুর গ্রামের ৩ যুবক আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ ফেব্রুয়ারি, ২০২২ | ০৬:০০ বিকাল ২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় কিশোরীকে উত্ত্যক্তের সময় ঝিনাইদহ হরিনাকুন্ড চাঁদপুর গ্রামের ৩ যুবক আটক


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কুমারী গ্রামে এসে অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় ঝিনাইদহের চাঁদপুরের ৩ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসী। এ সময় উত্ত্যক্তকারিদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও পুলিশ জব্দ করেছে। ১১ ফেব্রুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে।


জানা যায়, আলমডাঙ্গার কুমারী গ্রামের এক কৃষকের কন্যা ছোট বেলা থেকেই ঝিনাইদহ জেলার মহেশপুর নানাবাড়ি থেকে পড়াশোনা করতো। মেয়েটি এ বছর অষ্টম শ্রেণিতে উঠেছে।


মহেশপুর উপজেলার চাঁদপুর গ্রামের রায়হান মন্ডলের বিবাহিত ও নানা ঘটনায় আলোচিত ছেলে মামুন আলীর চোখ পড়ে উঠতি কিশোরীর দিকে। নানাভাবে কিশোরীকে উত্ত্যক্ত করতো। এ ঘটনা মহেশপুর থানা পুলিশ পর্যন্ত গড়ালেও মামুনের আচরনের পরিবর্তন হয়নি। বাধ্য হয়ে নানাবাড়ি থেকে কিশোরীকে বাপের বাড়ি নিয়ে আসা হয়েছে। বাপের বাড়ি আলমডাঙ্গার কুমারী গ্রামে এসেও মামুনের উত্ত্যক্তের হাত থেকে রেহায় পাচ্ছে না। গত ৫ দিন পূর্বে মামুন তার দুই বন্ধুকে নিয়ে কুমারী গ্রামে গিয়ে উত্ত্যক্ত করে আসে। ১১ ফেব্রুয়ারি বিকালে আবার এক মোটরসাইকেলে ৩ জন কুমারী গ্রামে যায়।

বিকালে রাস্তায় পেয়ে মামুন কিশোর হাতে জোর করে চিঠি দেওয়ার সময় কিশোরীর চেঁচামেচিতে এলাকাবাসী ছুটে যায়। মোটরসাইকেলসহ ৩ উত্ত্যক্তকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরা হলেন – হরিনাকুন্ড উপজেলার চাঁদপুরের রায়হান মন্ডলের ছেলে মামুন আলী (২০), বদর শাহ’র ছেলে মোমিন শাহ (১৯) ও আজিজুর রহমানের ছেলে শাকিব (১৯)।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আটক ৩ উত্ত্যক্তকারীকে এলাকাবাসি আটক করে থানায় সংবাদ দেওয়া হয়। পরে থানা পুলিশ তাদের ৩জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে মেয়েটির পরিবার থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৫৩ মিনিট আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

২ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৩ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৪ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৪ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৫ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে  আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।