লগইন
আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থ্যতা কামনায় স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ মে, ২০২২ | ০৬:০০ বিকাল ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থ্যতা কামনায় স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল

চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের বর্শীয়ান সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ২৭ মে শুক্রবার বিকেলে আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।
এ সময় তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশ্বকে বিস্ময়ে হতবাক করে দিয়েছেন। এটা আওয়ামী সরকারের স্বর্ণালী সাফল্য। আওয়ামী লীগ সরকার আসলের উন্নয়নের সমার্থক। দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে শেখ হাসিনা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।


প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি।

যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম টুকুলের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি ভুলন, তরিকুল ইসলাম জুয়েল, আলমডাঙ্গা উপজেলা যুগ্ম আহ্বায়ক নাজমুল হুসাইন, আব্দুর রাজ্জাক, সবুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি -সম্পাদক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।