লগইন
আলমডাঙ্গায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইদের নিয়ে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ জুন, ২০২৫ | ০৬:০০ বিকাল ২৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইদের নিয়ে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইদের নিয়ে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন মঙ্গলবার সকালে আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে এ ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন পৌর যুববিভাগের দায়িত্বশীল প্রভাষক সাহিন শাহিদ। ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার জিএ শাখার সভাপতি আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমীন।


এসময় তিনি বলেন, "জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচারে কাজ করছে। আমাদের এই সংগঠন সত্য, ন্যায় এবং মানবসেবার মূলনীতিকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে প্রতিটি সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে সমাজের উন্নয়ন নিশ্চিত করা।"


বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, যুব বিভাগের সম্পাদক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা পৌর আমীর এ্যাড. হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী। জেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোর উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, জিএ সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।