লগইন
আলমডাঙ্গায় ইভিএমে বিড়ম্বনায় নারী ভোটাররা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ১০১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় ইভিএমে বিড়ম্বনায় নারী ভোটাররা


চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার সাধারণ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়। সকাল থেকে শান্তিপূর্ণ ভোটে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ইভিএমে ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েন সাধারণ ভোটাররা।

দুপুর ১২ টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা ভোট দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। কেন্দ্রের ভেতর কিছুক্ষণ পরপর একজন করে ভোটার প্রবেশ করছেন। তরুণ ভোটাররা তাদের ভোট সহজে দিতে পারলেও মহিলা ও বয়স্ক ভোটাররা ভোট দিতে গিয়ে পড়েছেন নানা বিড়ম্বনায়। ইভিএম-এ কীভাবে ভোট দেবেন - তারা জানেন না। বারবার তাদের বুঝিয়ে দিচ্ছেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং এজেন্টরা। তাছাড়া কলেজ ভবনের দেওয়ালে সাটানো পোস্টার দেখে কীভাবে ইভিএম-এ ভোট দেবেন তা রপ্ত করতে দেখা গেছে।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আফাজ উদ্দীন বলেন, ইভিএমে কীভাবে ভোট দিতে হবে ভোটের কয়েক দিন সাধারণ ভোটারদের তা দেখানো হয়েছিল। তবে সেখানে মহিলা ও বয়স্করা উপস্থিত ছিলেন না। তাই ভোট দিতে এসে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। একই ধরনের সমস্যা দেখা যায় পৌরসভার অন্যান্য কেন্দ্রগুলোতেও। সকল কেন্দ্রে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। ভোট দিতে আসা নার্গিস আক্তার জানান, ইভিএমে ভোট এর আগে কখনো দেননি। সকাল থেকে ভোট দিতে এসে কয়েক দফা আঙুলের ছাপ দিয়েছেন। কিন্তু ছবি ও নাম আসছিল না। তাই দেরি হল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।