লগইন
আলমডাঙ্গায়  অস্ত্র, চুরি মামলা ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামীসহ ১০ জন গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ আগস্ট, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় অস্ত্র, চুরি মামলা ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামীসহ ১০ জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র, চুরি মামলা ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামীসহ ১০ জনকে গ্রেফতার করেছে। ১০ আগস্ট রবিবার থানার এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। এদের মধ্যে একাধিক চুরি ও মাদক মামলার আসামীও রয়েছে।


জানাগেছে, অস্ত্র মামলা আসামী আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ার রেজাউল হকের ছেলে সোহেল(২৪), মুন্সিগঞ্জ স্টেশনপাড়ার খলিল হোসেনের ছেলে ইমন আলী(১৯) ও আলমডাঙ্গা কোর্টপাড়ার আশরাফুল হকের ছেলে লাল মিয়া(২৭) । দোকানের টিন কেটে, বাসা বাড়ির তালা ভেঙ্গে ও জানালা ভেঙ্গে চুরি চক্রের সদস্য চুরি মামলার আসামী ষ্টেশনপাড়ার রেজাউল হকের ছেলে একাধিক চুরি ও মাদক মামলার আসামী রুবেল হোসেন(৩২), একাধিক চুরি মামলার আসামী মাদ্রাসাপাড়ার গনেশ মজুমদারের ছেলে সঞ্জয় মজুমদার(৩০) ও ছাগলচোর সাদ্দাম নামে পরিচিত একাধিক চুরি মামলার আসামী মৃত আকমাল হোসেনের ছেলে সাদ্দাম মোল্লা(২৪)।

চুরি মামলার আসামী গোবিন্দপুর গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে জামিরুল ইসলাম(২৮), রাধিকাগঞ্জ ফকিরপাড়ার মৃত আবুল হাসেমের ছেলে মুনতাজ আলী(২৮), গোপিনাথপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে ছেলে ফিরোজ হোসেন (৩২) ও নারী ও শিশু মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী পাইকপাড়া গ্রামের জিয়ার আলীর ছেলে নাসিম(২৭)। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম) রবিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আলমডাঙ্গা থানার অর্ফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আলমডাঙ্গা থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনসাধারণের সহযোগিতা অপরিহার্য।


স্থানীয় সচেতন মহল মনে করছে, পুলিশের এই ধারাবাহিক তৎপরতা এলাকায় অপরাধপ্রবণতা কমাতে সহায়ক হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।