লগইন
আলমডাঙ্গার সন্তান সহিদুল হক মোল্লা এফবিসিসিআই'র পরিচালক হওয়া খুশির হিল্লোল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ আগস্ট, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার সন্তান সহিদুল হক মোল্লা এফবিসিসিআই'র পরিচালক হওয়া খুশির হিল্লোল


ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ‍্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে
আলমডাঙ্গার সন্তান সহিদুল হক মোল্লা শিপলেন পরিচালক নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে ২৩ টি পরিচালক পদের বিপরীতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদের ৭০ জন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৩১ জুলাই সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। খাতভিত্তিক অ্যাসোসিয়েশনে যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯৫৪ জন ভোটার ভোট প্রদানের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পেলেও এর মধ্য থেকে নির্বাচনে ১ হাজার ৭৪৬ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে ৮৯ দশমিক ৩৫ শতাংশ ভোটার উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী রাত সাড়ে ৩ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় ছিলেন নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য শামছুল আলম এবং এম এন মঞ্জুরুল হক।

ফলাফলে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে হাফেজ হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ ১২৯৪ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। বি. এম. শোয়েব ১২৭৯ ভোট মীর নিজাম উদ্দিন আহমেদ ১২৫৭ভোট, সিরাজুল ইসলাম ১২৪৬ভোট, মো. সহিদুল হক মোল্লা ১২১৫ভোট নিজাম উদ্দিন রাজেশ ১১৯১ভোট মো. মুনতাকিম আশরাফ ১১৭৫ভোট, রাকিবুল আলম দীপু ৯৯২ভোট, মোহাম্মদ আফতাব জাভেদ ৯৬৬টি, মো. ইসহাকুল হোসেন সুইট ৮৯১ভোট আমির হোসেন নূরানী ৮৫২ভোট, সৈয়দ মো. বখতিয়ার ৮৪০ভোট, তপন কুমার মজুমদার ৮৩৫ভোট, সালমা হোসেন অ্যাশ ৮৩১ভোট এবং হাজী মো. আবুল হাশেম ৮১৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন।

ব্যবসায়ী ঐক্য পরিষদের নির্বাচিতদের মধ্যে কাওসার আহমেদ ১০৩০টি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। খন্দকার রুহুল আমিন ৯৮৮টি, মো. আমিন হেলালী ৯১১টি, মো. নিয়াজ আলী চিশতী ৯০৯টি, আবু মোতালেব ৮৯৯টি, শমী কায়সার ৮৫২টি, রাশেদুল হোসেন চৌধুরী রনি ৮৩৭টি এবং হাফেজ হারুন পান ৮১৩টি ভোট।

প্রসঙ্গত, খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের নির্বাচিত ২৩ জন পরিচালক পদের বিপরীতে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন ৪৯ জন প্রার্থী। ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ২৩ জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে ২৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেন ৩ জন পরিচালক প্রার্থী। এর মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল ১৫ জন ও ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে ৮ জন বিজয়ী হয়েছেন।

এদিকে আলমডাঙ্গার সন্তান সহিদুল হক মোল্যা এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে বিজয়ী হওয়ায় চুয়াডাঙ্গা -আলমডাঙ্গার সচেতন ও ব্যবসায়ীমহলে আনন্দ ছড়িয়েছে। অনেককেই উচ্ছ্বসিত কণ্ঠে এ আলমডাঙ্গার মোল্লা পরিবারের সাফল্য বর্ণনা করতে দেখা গেছে। আলমডাঙ্গার বণিক সমিতির পক্ষে সভাপতি আরেফিন মিয়া মিলন ও সাধারণ সম্পাদক কামাল, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল ও সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, শুদ্ধ সংস্কৃতি চর্চা কেন্দ্র বাংলাদেশসহ বেশ কিছু সংগঠণ এফবিসিসিআই 'র নবনির্বাচিত পরিচালক সহিদুল ইসলাম মোল্লা শিপলেনকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৩ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৬ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৭ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৮ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৮ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৯ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।