সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার শেখপাড়ায় ইভটিজিং প্রতিরোধ করায় ব্যাবসায়িকে মারধর ও দোকান ভাংচুর
বাড়াদী প্রতিনিধি : আলমডাঙ্গার শেখপাড়ায় ইভটিজিং প্রতিরোধ করায় ব্যাবসায়িকে মারধর ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে গত সোমাবার বিকালে ছাত্র ছাত্রীদের অনলাইনে উপবৃত্তির আবেদন করা হচ্ছিলো সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত মোঃ হাসিবুল মাষ্টারের কম্পিউটারের দোকানে।
এ সময় ফরম পুরনে সহযোগিতা করছিলো রাসেল আহাম্মেদ।
সেখানে মেয়েদের আবেদন করতে আসতে দেখে কিছু ছেলে তাদেরকে বিরক্ত করতে থাকে বিভিন্ন ভাবে।
এতে করে রাসেল আহম্মেদ তাদের নিষেধ করায় বাকবিতন্ডা শুরু হলে ইখলাচের ছেলে অনিক দোকানের সাটার বন্ধ করে দেয়।
এ নিয়ে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানায় কম্পিউটার দোকানের মালিক হাসিবুল মাষ্টার।
যাটনার দিন রাতে সামাজিকভাবে সালিস করে মিমাংসা করা হলেও বিষয়টি এখানেই ক্ষান্ত না থেকে গতকাল মঙ্গলবার সকালে শেখপাড়া উত্তর পাড়ার ইকলাছের ছেলে অনিক(১৮), লাল্টুর ছেলে সোহাগ(২০) মজিবার রহমানের ছেলে রানা(২০), সাইদের ছেলে শিমু্ল(২৫), হবিলের ছেলে ফারুক(২৫), বজলুর ছেলে সাগর(২৫) মিলে রফিকুল মেম্বারের ছেলে রাসেল আহম্মেদের রড সিমেন্টের দোকানে ও রাসেলের উপর হামলা চালায় এতে করে রাসেল ঘটনাস্থলে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হারদী হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে কম্পিউটার দোকানের মালিক হাসিবুল মাষ্টার জানায় দোকানের সাটার বন্ধ করার মত কাজটা তারা ভালো করেনি।
এটা একটা দুঃখজনক ঘটনা।
হারদী হাসপাতালের ডাক্তার জানায় রাসেল এখন আশঙ্কাজন অবস্থায় আছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মামলার প্রস্থুতি চলছিলো বলে জানায় রাসেলের বাবা রফিকুল মেম্বার।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে