সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
আলমডাঙ্গার মোহাম্মদপুর গ্রামে ছাদ থেকে পড়ে রোকেয়া খাতুন নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। ৯ মার্চ বুধবার সকালের দিকে ওই বৃদ্ধা নারী ছাগলের পাতা কাটতে ছাদে উঠলে তিনি পড়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসার এক পর্যায়ে মৃত্যু বরণ করেন।
জানা গেছে,আলমডাঙ্গার হারদী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রোকেয়া খাতুন (৭০) সকালে ছাদে ওঠেন। তিনি জ্বালানি কাঠ নিয়ে নীচে নামেন।পরে ছাদের পাশে থাকা কাঁঠাল গাছ থেকে ছাগলের জন্য পাতা কাটতে যান। এ সময় অসাবধানবশত: তিনি একতলা ওই ঘরের ছাদ থেকে নীচে পড়ে যান। নীচে পড়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে হারদী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
সেখানে ওই বৃদ্ধার অবস্থার অবনতি ঘটলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার এক পর্যায়ে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৫ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১২ ঘন্টা আগে