ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
আলমডাঙ্গার মোচাইনগর গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুপুত্রের মৃত্যু
আলমডাঙ্গার মোচাইনগর নওদাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে শিপাত আলী নামের দেড় বছরের ওই শিশু পানিতে পড়ে গিয়ে মারা যায়।
জানা গেছে,আলমডাঙ্গার মোচাইনগর নওদাপাড়া গ্রামের উজ্জল হোসেনের শিশুপুত্র শিপাত আলী দুপুরের দিকে বাড়ির পাশে হাটাহাটি করছিল। সবার অজান্তে শিশু শিপাত পুকুরে পানিতে পড়ে যায়। বেশকিছু সময় ধরে পুত্রকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। শুরু হয় খোঁজাখুঁজি।
এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। এ সময় লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৬ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১২ ঘন্টা আগে