লগইন
আলমডাঙ্গার ব্যবসায়ি হাজী হারুন অর রশিদকে মজুদকৃত ১ হাজার মণ পাট দ্রুত বিক্রির নির্দেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ১০০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার ব্যবসায়ি হাজী হারুন অর রশিদকে মজুদকৃত ১ হাজার মণ পাট দ্রুত বিক্রির নির্দেশ


আলমডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ি হাজী হারুন অর রশিদকে মজুদকৃত ১ হাজার মণ পাট দ্রুত বিক্রির নির্দেশ দিলেন পাট অধিদপ্তরের কর্মকর্তারা। পাট অধিদপ্তরের একটি টিম হারুন-অর রশিদের ২টি গোডাউন পরিদর্শন শেষে এ নির্দেশ দিয়েছেন। ১৭ ফেব্রæয়ারী বুধবার চুয়াডাঙ্গা পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মহাসিন শিকদার, পরিদর্শক আসাদুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর এ টিমের নেতৃত্ব দেন।


প্রসঙ্গত, এ বছর পাটের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মধ্যস্বত্বভোগী ব্যবসায়িরা ২ হাজার –আড়াই হাজার টাকা মণ যে পাট ক্রয় করেছেন এখন তার দাম ৬ হাজার টাকা মণ। আরও বৃদ্ধির সর্বগ্রাসী লোভে ব্যবসায়িরা পাট বিক্রি না করে গুদামজাত করে রেখে পাটের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। পাটব্যবসায়ি সিন্ডিকেটের পাটের কৃত্রিম সঙ্কট সৃষ্টির ফলে পাটকলগুলিকে পড়তে হচ্ছে কাঁচামাল সংকটে। ফলে শতাধিক পাটকল বন্ধ হয়ে গেছে।


চালসহ বাজারে নিত্যপণ্যের দামের সাথে টেক্কা দিয়ে বৃদ্ধি পেয়েছে পাটের দাম। এক কেজি পাটের দাম দিয়ে আড়াই কেজি চাল কেনা যাচ্ছে। দেশে পাটের দামের ইতিহাসে এই দর সর্বোচ্চ। তবুও পাট নেই বাজারে। অধিক মুনাফার লোভে পাট গুদামজাত করে রেখে পাটের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। তাই একের পর এক বন্ধ হচ্ছে পাটকল। অনেকে মনে করছেন পাটের কৃত্রিম সংকট দেশের অর্থনীতিতে বড় ধরণের নেতিবাচক প্রভাব ফেলবে।

এরপর আলমডাঙ্গা পুরাতন বাজারে পণ্যে পাট জাত মোড়ক বাধ্যতা মুলক আইনে দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন। এসময় মেসার্স রুবেল ট্রেডার্সের মালিক আবদার আলীকে ৫শ টাকা ও মেসার্স লক্ষী ভান্ডারের মালিক শ্রী অসিত কুমার ঘোষকে ১ হাজার টাকা জরিমানা করে। এসময় আলমডাঙ্গা থানার এসআই সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।