লগইন
আলমডাঙ্গার বিশিষ্ট শিল্পপতি গিরিধারী লাল মোদীর শেষকৃত্য: দেশ-বিদেশের শ্রদ্ধা, এলাকার শোক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩০০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার বিশিষ্ট শিল্পপতি গিরিধারী লাল মোদীর শেষকৃত্য: দেশ-বিদেশের শ্রদ্ধা, এলাকার শোক

আলমডাঙ্গার সন্তান, দেশের বিশিষ্ট শিল্পপতি গিরিধারী লাল মোদী-র শেষকৃত্য শনিবার দুপুর ২টার সময় আলমডাঙ্গা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। নেপাল থেকে আগত ঠাকুর পবন কুমার সানহাই মরদেহের সৎকাজ সম্পন্ন করেন।

শেষকৃত্য অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীমহলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাবেক এমপি মকবুল হো‌সেন, সাবেক পৌর মেয়র হাসান কাদির গনু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর চেয়া‌রম‌্যান এম সবেদ আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মেখ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান অল্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাল আল মামুনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর জামায়াত নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধা নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতারা এবং চিকিৎসকরা। 

বিদেশ থেকে নেপাল, ভারত, ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, উত্তরবঙ্গসহ বহু ব্যবসায়ী ও আত্মীয় স্বজন শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

শহরবাসী বলেন—"গিরিধারী লাল মোদী ছিলেন আলমডাঙ্গার কৃতিসন্তান, তার নেতৃত্ব, উদারতা ও মানবিকতা আমাদের অনুপ্রাণিত করেছে।

দেশ-বিদেশ থেকে যে সম্মান পেয়েছেন, তা তাঁর জীবন ও কর্মের প্রতিফলন। আজ আলমডাঙ্গা শোকাহত হলেও ভিন্নরকম গৌরবে ভরপুর।"

তিনি শুধুমাত্র ব্যবসায়ী নন, বরং এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নে অবদান রাখার প্রতীক ছিলেন। এলাকার মানুষ তাঁকে কৃতিসন্তান হিসেবে চিরস্মরণীয় রাখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।