সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার প্রবীণ চিকিৎসক গোলাম মোস্তফার সদ্য প্রয়াত স্ত্রীর জন্য দোয়া মাহফিল
আলমডাঙ্গার প্রবীণ চিকিৎসক গোলাম মোস্তফার সদ্য প্রয়াত স্ত্রী সেলিনা আক্তারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মরহুমার কলেজপাড়াস্থ বাসস্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় পরিজন ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আবুল বাশার।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় আলমডাঙ্গা কলেজপাড়াস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও পক্ষাঘাতে ভূগছিলেন।
বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক ডিরেক্টর ও আলমডাঙ্গার প্রবীণ সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসক গোলাম মোস্তফার স্ত্রীর মৃত্যুতে আলমডাঙ্গার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৩ ঘন্টা আগে