লগইন
আলমডাঙ্গার পোয়ামারী গ্রামের আব্দুস সালাম বাবুর ঢাকায় রহস্যজনক মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ মে, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার পোয়ামারী গ্রামের আব্দুস সালাম বাবুর ঢাকায় রহস্যজনক মৃত্যু

আলমডাঙ্গার পোয়ামারী গ্রামের আব্দুস সালাম বাবুর ঢাকায় রহস্যজনক মৃত্যু হয়েছে। বাবুর কথিত দ্বিতীয় স্ত্রী রেহানা বেগম বাবুর লাশ পোয়ামারীর বাড়িতে নিয়ে এলে তাকে মারধর করে প্রথম স্ত্রীর লোকজন। সংবাদ পেয়ে পুলিশ লাশ ও রেহানা বেগমকে থানা হেফাজতে নিয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠনো হয়।


গ্রাম সূত্রে জানা গেছে, পোয়ামারী গ্রামের মৃত আওলাদ মন্ডলের ছেলে আব্দুস সালাম বাবু দীর্ঘ বছর প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে আদম ব্যবসা শুরু করেন। তিনি ঢাকায় ১০ বছর ধরে বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতেন। বাড়িতে স্ত্রী সন্তান রেখে একাই ঢাকায় থাকতেন তিনি। তিন বছর আগে পোয়ামারী গ্রামের হানিফের মেয়ে রেহানা বেগমকে ঢাকার বাড়িতে কাজের জন্য নিয়ে যান বাবু। একাধিক স্বামী পরিত্যক্তা রেহানার সাথে বাবু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন বলেও দাবি করেছেন রেহানা।


রেহানা বেগম জানান, সোমবার মধ্যরাতে বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় ভাড়া বাড়ির মালিক ও রেহানা বাবুকে নিয়ে ঢাকার কোনাবাড়ির একটি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষনা করেন।
এরপর একটি এ্যাম্বুলেন্স ভাড়া করে রেহানা বেগম বাবুল মরদেহ আলমডাঙ্গার পোয়ামারীর উদ্দেশ্য রওনা দেন। গতকাল দুপুরের দিকে বাবুর লাশ গ্রামে পৌছলে প্রথম স্ত্রীর লোকজন রেহানা বেগমকে মারধর করে। এ পক্ষের দাবি বাবুর গলায় দাঁগ রয়েছে। তাকে রেহানা হত্যা করেছে বলেও অভিযোগ তোলে।


সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশ ও রেহানাকে থানা হেফাজতে নেয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে রহস্য উন্মোচিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৫ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৮ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৯ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১০ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১০ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১১ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।