সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার পারকৃষ্ণপুর গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা জলিল মেম্বারের ইন্তেকাল

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার পারকৃষ্ণপুর গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল জলিল মন্ডল মেম্বার ইন্তেকাল করেছেন, এছাড়া মুন্সিগঞ্জ বাজারের কসমেটিকস ব্যবসায়ী জানে আলম বাবু হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি .......... রাজিউন) ।
জানা গেছে, আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের মৃত হেদায়েত মন্ডলের ছেলে প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুল জলিল মন্ডল মেম্বার (৬০) ইন্তেকাল করেছেন। গত পরশু রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এছাড়া তিনি ১০ ভাইবোনের মধ্যে মেজ ছিলেন। মিতু পূর্বে স্ত্রী এক কন্যা ও এক ছেলে সন্তানের জনক ছিলেন।
সোমবার বেলা ১১টার দিকে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়াদ্দার অনিক সহ স্থানীয় নেতা-কর্মী বিন্দু। প্রবীণ আওয়ামী লীগের এ নেতার অকাল মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেছে খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
অপরদিকে মুন্সিগঞ্জ বাজারের মৃত আমিন হোসেনের ছেলে বিশিষ্ট কসমেটিকস ব্যবসায়ী জানে আলম ঝাকানাকা বাবু (৫৫) হূদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকাল ১০ টার দিকে হূদরোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। গতকালই মরহুমের জানাজা শেষে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৮ ঘন্টা আগে