সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার দমদমা গ্রাম থেকে কৃষকের মরিচ ক্ষেত থেকে ছোট বড় ১০টি গাঁজা গাছ উদ্ধার
আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের দমদমা গ্রাম থেকে কৃষকের মরিচ ক্ষেত থেকে ছোট বড় ১০টি গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। ২৬ নভেম্বর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার করে।
জানাগেছে, উপজেলার নাগদাহ ইউনিয়নের দমদমা গ্রামের মৃত শমসের আলী বিশ^াসের ছেলে ওয়াদুদ আলী বিশ^াস(৫৫) গ্রামের পাতর মাঠে মরিচের সাথে গাঁজা চাষ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান(পিপিএম)“র নেতৃত্বে ঘোলদাড়ি ক্যাম্প পুলিশের এসআই প্রদীপ বিশ^াস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা চাষী ওয়াদুদ বিশ^াস পালিয়ে যায়। তার মরিচ ক্ষেত থেকে পুলিশ ছোট বড় ১০টি গাঁজা গাছ উদ্ধার করে। ওয়াদুদ ইসলামকে পলাতক আসামী করে এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৮ ঘন্টা আগে