সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার ডামোস গ্রামের আসাদুলের শাকের জমি থেকে ছোট-বড় ৯ টি গাঁজা গাছ উদ্ধার
আলমডাঙ্গার ডামোস গ্রামের আসাদুল ইসলামের শাকের জমি থেকে ছোট-বড় ৯ টি গাঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। ৯ মে শুক্রবার দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডামোস অটো রাইস মিলের পিছনের মাঠে লাল শাকের জমিতে সাথে সাথী ফসল হিসেবে চাষ করা গাঁজা গাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ডামোস গ্রামের মইজ উদ্দিনের ছেলে আসাদুল হক অটো রাইস মিলের পিছনের মাঠে তার জমিতে লাল শাকের সাথে সাথী ফসল হিসেবে গাঁজার চাষ করছিল।
এমন সংবাদ পেয়ে থানার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে এসআই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তিনি ডামোস মাঠে আসাদুলের লাল শাকের জমিতে গিয়ে দেখতে পান, গাঁজার গাছগুলো অনেক বড় হয়ে উঠেছে। ওই জমি থেকে গাছগুলো কেটে একটি পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে আসেন। তবে গাঁজা চাষি আসাদুল পুলিশের উপস্থিতির খবর পেয়ে গা ঢাকা দিয়েছে।
থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান(পিপিএম) জানান, গাঁজা চাষি আসাদুল হক পলাতক রয়েছে। পলাতক গাঁজাচাষী আসাদুলকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যহত রেখেছে। আসাদুলের নামে থানায় মামলা দায়ের হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে