লগইন
আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নের চেয়ারম্যান পদে ও খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ অক্টোবর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নের চেয়ারম্যান পদে ও খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন


২০ অক্টোবর আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নের চেয়ারম্যান পদে ও খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ব্যালট বাক্স কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। প্রত্যেক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার ১৯ অক্টোবর বিকেলে স্ব স্ব কেন্দ্রে পৌঁছেছেন। আইনশৃখলা বাহিনিও কেন্দ্রগুলিতে অবস্থান করছেন।


ডাউকী ইউনিয়নে মোট ভোটসংখ্যা ১৪৯২০। মোট ভোটকেন্দ্র ৯টি। এগুলি হল -২২০৪ ভোট সংখ্যা নিয়ে ডাউকী বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। একেন্দ্রে বুথ সংখ্যা ৭। পোয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ কেন্দ্রে ২টি বুথে ভোটসংখ্যা ৭৬২। বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুথ সংখ্যা ৬টি ও ভোটসংখ্যা ২০০০। বাদল স্মৃতি একাডেমী কেন্দ্রে ভোটসংখ্যা২৪৪৬ ও বুথ সংখ্যা ৮টি। বক্সীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটসংখ্যা ১৮৩৯ ও বুথ সংখ্যা ৬টি। বক্সীপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটসংখ্যা ৮৯৪ ও বুথসংখ্যা ৩টি। ছত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটসংখ্যা ২২৫২ ও বুথসখ্যা ৭টিমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটসংখ্যা ১২৫৮ ও বুথসংখ্যা ৪টি এবং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটসংখ্যা ১২৬৫ ও বুথসংখ্যা ৪টি।

৯টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুকিপূর্ণ হল – ডাউকী বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয়, বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমি, ছত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। বাকীগুলি সবই ঝুকিপূর্ণ উল্লেখ করা হয়েছে।


ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ মনোনিত প্রার্থি তরিকুল ইসলাম, ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপি মনোনিত প্রার্থি ইউনুছ আলী, আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থি নাজমুল হুসাইন, ঘোড়া প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থি আব্দুল কাদের ও মোটরসাইকেল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থি নিজাম উদ্দীন।

তাছাড়া, খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। এরা হলেন – তালা প্রতিক নিয়ে মিরাজুল হক, ফুটবল প্রতিক নিয়ের শহিদুল ইসলাম ও মোরগ প্রতিক নিয়ে শিমুল ইসলাম। কেন্দ্র সংখ্যা ১টি। বটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক)। ভোট সংখ্যা ১৫০০ ও বুথ সংখ্যা ৫টি।


সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত বিজিবি,র‍্যাব ও পুলিশ নিযুক্ত করা হয়েছে। ডাউকী ইউনিয়নের উপনির্বাচনে পুলিশ, এপিবিএন,ব্যাটেলিয়ন আনসার সমন্বয়ে গঠিত তিনটি করে মোবাইল টিম, এক প্লাটুন বিজিবি ও র‍্যাবের ২টি টিম সক্রীয় থাকবে। তাছাড়া ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠে থাকবেন আলমডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ও জান্নাতুল ফেরদৌস।


এছাড়া খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উপনির্বাচনে র‍্যাবের ২টি টিম সক্রীয় থাকবে। মাঠে থাকবেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।