লগইন
আলমডাঙ্গার ডাউকি গ্রামের এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ২৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার ডাউকি গ্রামের এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ


আলমডাঙ্গার ডাউকি গ্রামের এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে টাকা আদায়ের জন্য মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ৮ বছর আগে ওই আদম ব্যবসায়ীকে পুলিশ আটক করলে সে সময় যারা তাকে থানা থেকে আপোষের মাধ্যমে চেক দিয়ে মুক্ত করে নিয়ে যায় তাদের বিরুদ্ধেই তিনি এখন মিথ্যা অভিযোগ করছেন বলে অভিযোগ উঠেছে।


জানা গেছে, আলমডাঙ্গার ডাউকি গ্রামের লাল্টু রহমান বেশ কয়েক বছর আগে বিভিন্ন মানুষকে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেন। পরবর্তিতে অনেকেই বিদেশ যেতে না পেরে টাকা ফেরৎ পেতে থানায় মামলা করেন। ৮ বছর আগে এমনই একটি মামলায় লাল্টু রহমান থানায় আটক হন। সে সময় গ্রামের মন্ডল মাতব্বররা আপোষ মীমাংসার মাধ্যমে ১লাখ ১০ হাজার টাকার চেক দিয়ে তাকে থানা থেকে মুক্ত করে নিয়ে যান।


এদিকে, থানা থেকে মুক্ত হবার পর লাল্টু রহমান টাকা না দিয়ে পালিয়ে যান। টাকা না পেয়ে ৪ বছর আগে সেই প্রতারিত ব্যক্তি কুস্টিয়া আদালতে লাল্টু রহমানের নামে মামলা দায়ের করেন। লাল্টু রহমান বর্তমানে সৌদিতে আছেন। বাদেমাজু গ্রামের আজিম উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম ইকতার অভিযোগ করেন যে, সেই মামলার ৪ বছর পর লাল্টু রহমানের স্ত্রী শেফালি খাতুন গত কয়েকদিন আগে তার কাছে এসে ৮ বছর আগের আপোষ মীমাংসার কাগজ চান।

সেই কাগজ নেই বলে জহুরুল ইসলাম ইকতার জানালে তারা ফিরে যান। কয়েকদিন পর জহুরুল ইসলাম ইকতার জানতে পারেন যে, তার কাছে ৯০ হাজার টাকা পাবে বলে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। ডাউকি ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন, মন্টু বিশ্বাস,শহিদুল ইসলাম,ঠান্ডু বিশ্বাস, বাদেমাজু গ্রামের মেম্বর খেদ আলী, ডাউকি ওয়ার্ডের মেম্বার আব্দুল কুদ্দুসসহ অনেকেই জানান যে, এতো বছর হলো মামলা হয়েছে কখনও তারা টাকার কথা বলেনি। অথচ এখন টাকা পাবার মিথ্যা অভিযোগ করছেন।

বিষয়টি তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়না। এটা জহুরুল ইসলাস ইকতারকে ফাঁসানোর একটা ষড়যন্ত্র হতে পারে বলে ধাআরণা করছেন। ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।