লগইন
আলমডাঙ্গার কালিদাসপুরের প্রেমিকার পর্নোগ্রাফি মামলায় ভেড়ামারা উপজেলার সমন্বয়ক সাদিক হোসেন গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ অক্টোবর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার কালিদাসপুরের প্রেমিকার পর্নোগ্রাফি মামলায় ভেড়ামারা উপজেলার সমন্বয়ক সাদিক হোসেন গ্রেফতার

ফেসবুকে পরিচিত আলমডাঙ্গার কালিদাসপুরের প্রেমিকার দায়ের করা পর্নোগ্রাফি মামলায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সমন্বয়ক গোলাম কিবরিয়া সাদিক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ভেড়ামারা থেকে আলমডাঙ্গা রেলস্টেশনে দেখা করতে এলে প্রেমিকার সেনা সদস্য স্বামী ও আত্মীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।


গ্রেফতারকৃত গোলাম কিবরিয়া সাদিক হোসেন (২৩) ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের মুকুলের ছেলে। তিনি ভেড়ামারা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা সমন্বয়ক ছিলেন।


এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের সহিদুর রহমানের মেয়ে তানজিলা তাবাচ্ছুম ঐশী (২২)-এর সাথে প্রায় এক বছর আগে ফেসবুকে পরিচয় হয় সাদিক হোসেনের। ঐশী বিবাহিত তার স্বামী সেনা সদস্য। তার স্বামীর বাড়ি মিরপুর উপজেলার নান্দিয়া সুতাইল গ্রামে। পরিচয়ের সূত্র ধরে আসামী ফেসবুক ও মেসেঞ্জারে বিভিন্ন সময় ঐশীকে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।


গত ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে জন্মদিনের দাওয়াতের কথা বলে সাদিক ঐশীকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার আল্লারদরগা এলাকায় তার নানার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন অবস্থায় তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।


পরে ঐশীর অজান্তে ধারণকৃত ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন স্থানে দেখা করতে বাধ্য করত সাদিক। একপর্যায়ে গত ২২ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার আলতায়েবা মোড়ে ঐশীকে শারীরিকভাবে নির্যাতন করে পালিয়ে যায় আসামী।


পরে সাদিক ঐশীর স্বামীর হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি পাঠিয়ে দেয়, যার ফলে ঐশীর দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয়। ঘটনাটি ঐশী তার পরিবারকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ৬ অক্টোবর বিকেলে ঐশীকে নিতে আলমডাঙ্গা রেলস্টেশনে এলে তার স্বামী ও আত্মীয়রা কৌশলে সাদিককে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান (পিপিএম) বলেন, ভুক্তোভোগী পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে। এ মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।


ঐশীর প্রেমিক সাদিকের দাবি: প্রায় ১৫ মাস আগে ফেসবুকে ঐশীর সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সে জানতো ঐশীর স্বামী সেনা সদস্য। দাবি করে, আমরা একাধিকবার আত্মীয়ের বাড়িতে দেখা করেছি এবং একাধিকবার মিলত হয়েছি। ঐশী নিজে বিভিন্ন ছবি তুলে আমাকে পাঠাতো। ৬ অক্টোবর ঐশী নিজেই আমাকে দেখা করতে ডাকে, কিন্তু ডেকে নিয়ে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমাদের দুজনের মোবাইল ও ম্যাসেঞ্জার তল্লাশি করলে সব কিছু পরিস্কার হয়ে যাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৮ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১১ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১২ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১৩ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১৩ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১৪ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।