লগইন
আলমডাঙ্গার এমএসজোহা কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুজ্জোহার ২২তম মৃত্যু বার্ষিকী পালন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ ডিসেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার এমএসজোহা কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শামসুজ্জোহার ২২তম মৃত্যু বার্ষিকী পালন


আলমডাঙ্গার হারদী এমএস জোহা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা দানবীর মরহুম মীর শামসুজ্জোহার ২২ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ২২ ডিসেম্বর রোববার বেলা ১১ টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি,স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এমএস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে মরহুমের বর্ণাঢ্য জীবনভিত্তিক স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, এমএস জোহা ছিলেন অবিসংবাদিত দেশপ্রেমিক। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অসামান্য। মুক্তিযুদ্ধকালীন সুদূর ব্রিটেনে অবস্থান করেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে কুন্ঠিত হননি। শিক্ষায় তাঁর অবদান অসামান্য। এমএস জোহা কলেজ, পলিটেকনিক, বিজনেস ফ্যাকাল্টি, কৃষি কলেজসহ অনন্য নিপ্পন জোহা এডুকেশন কমপ্লেক্স সৃষ্টি করেছেন। এখন থেকে এই অঞ্চলের শিক্ষার্থিরা বাড়িতে অবস্থান করেই উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষা লাভ করতে পারছে। হারদী গ্রামকে এখন বিশিষ্ট শিক্ষাপল্লি। এই শিক্ষাপল্লির মহান স্থপতি দানবীর জোহা। এমন মানব দরদী ও দেশ হিতৈষীর সঙ্গ পেয়ে আমরা ধন্য হয়েছি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমএস জোহা কলেজের উপাধ্যক্ষ নিয়ামত আলী, প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, প্রতিষ্ঠানের সাবেক সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার খান, প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য কুমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, হারদী শাহাজাদী খানম মহিলা মাদ্রাসার সভাপতি শহিদুল্লাহ খান, বিশিষ্ট সমাজ সেবক ইফতেখারুজ্জামান লুডু খান, প্রতিষ্ঠানের সাবেক সদস্য মজিবর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মহিনুল ইসলাম, আব্দুস সাত্তার, এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম আব্দুর রহমান। স্মরণসভাটির সঞ্চালনায় ছিলেন প্রভাষক এ কেএম ফারুক। দোয়া পরিচালনা করেন হারদী বায়তুল নুর জামে মসজিদের ইমাম হাফেজ মওঃ রাজু আহম্মেদ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৬ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৯ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১০ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১১ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১১ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১২ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।