লগইন
আলমডাঙ্গার আল আরাফা ক্লিনিক ও চিকিৎসকের বিরুদ্ধে রোগির অপারেশন পরবর্তী চিকিৎসা না দেওয়ায় থানায় অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ মার্চ, ২০২১ | ০৬:০০ বিকাল ১৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার আল আরাফা ক্লিনিক ও চিকিৎসকের বিরুদ্ধে রোগির অপারেশন পরবর্তী চিকিৎসা না দেওয়ায় থানায় অভিযোগ

আলমডাঙ্গার আল আরাফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে রোগির অপারেশন পরবর্তী চিকিৎসা না দেওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোগির স্বামী সেলিম বাদী হয়ে গতকাল রাতে আলমডাঙ্গা থানায় এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন।


লিখিত অভিযোগসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার এলাহীনগরের সেলিম হোসেনের স্ত্রী শিল্পী খাতুনের পেটে ব্যাথা উঠলে গত ১৬ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য আলমডাঙ্গার আল আরাফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। সেখানে ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ রোগীকে পরীক্ষানিরীক্ষা করে জানান যে রোগির জরায়ুতে টিউমার। পরবর্তিতে তিনি সেই টিউমার অপারেশন করেন। অপারেশনের পর রোগিকে ৫ দিন ক্লিনিকে রেখে রিলিজ দেওয়া হয়। রিলিজের পর অপারেশনস্থলে ব্যাথা হচ্ছে ও পুঁজ বের হচ্ছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট চিকিৎসকের নিকটে রোগিকে নিয়ে গেলে তিনি চিকিৎসা করতে রাজি হননি।


এ ব্যাপারে ডাক্তার হাদী জিয়াউদ্দীন আহমেদ সাঈদ বলেন, অপারেশনের পর চিকিৎসার জন্য এ ধরণের কোন রোগিকে আমার কাছে নিয়ে আসা হয়নি। চিকিৎসার ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে জটিল হতে পারে। তবে এ ধরণের সমস্যা সাধারণ চিকিৎসাতে ভালো হয়।


আল আরাফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু বলেন, সাড়ে ৭ হাজার টাকায় চুক্তি করে রোগি অপারেশন করা হয়েছিল। ৫ হাজার টাকা দিয়ে চলে গেছে বাকী টাকা দুই/এক দিনের ভেতর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু পরে আর আসেনি। অপারেশন পরবর্তীতে কোন সমস্যা হলে তো আমাদের জানাবে। কিন্তু জানান নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।