সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার আন্দবাস গ্রামের গৃহবধুর বিষপানে আত্মহত্যা
আলমডাঙ্গার আন্দবাস গ্রামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। ২৭ অক্টোবর রাতে স্বামীর উপর অভিমান করে সে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । ২৮ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল গ্রামের জহুরুল আলীর মেয়ে সুমাইয়া খাতুনের প্রায় ৭ মাস আগে বাড়াদি ইউনিয়নের আনন্দবাস গ্রামের কাসেম আলীর ছেলে জুয়েল হোসেনের সাথে বিয়ে হয়। ২৭ অক্টোবর রাতে সুমাইয়া তার স্বামীর উপর অভিমান করে বিষপান করে।
পরে জানাজানি হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২৮ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে আলমডাঙ্গা থানায় এবিষয়ে একটি অপমৃত্যু দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে বন্ডবিল গ্রামের লাশ দাফন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৫ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১১ ঘন্টা আগে