লগইন
আলমডাঙ্গায় ৫ জনসহ জেলায় নতুন করে মোট ৪১জন করোনায় আক্রান্ত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ৫ জনসহ জেলায় নতুন করে মোট ৪১জন করোনায় আক্রান্ত

আলমডাঙ্গায় ৫ জনসহ জেলায় নতুন করে মোট ৪১জন করোনায় আক্রান্ত হয়েছে। ৫ আগস্ট বুধবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। নতুন করে সনাক্ত হয়েছে ৪১জন। আলমডাঙ্গা উপজেলায় ৫ জন, চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৪জন, দামুড়হুদা উপজেলায় ১ জন ও জীবননগর উপজেলায় ১১ জন।

 আলমডাঙ্গায় ৫জনসহ চুয়াডাঙ্গায় নতুন ৪১ জন করোনা রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭শ ২৯ জন। ৫ আগস্ট বুধবার ২৯জনসহ এপর্যন্ত সুস্থ হয়েছে ৩শ ৭৩জন। বুধবার ৫ আগস্ট চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ আরও ৮০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া ল্যাবে পাঠিয়েছে।  

আলমডাঙ্গা উপজেলায় ৫ জনের মধ্যে  রামদিয়ায় ১ জন, কালিদাসপুর ১ জন,  ওসমানপুর ১ জন, শহরের মাদ্রাসাপাড়ায় ১ জন, বাবুপাড়ায় ১ জন।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৪ জনের মধ্যে ২০ জনই শহরে বসবাস করে।  সদর হাসপাতালের ২ জন, রেলপাড়ার ১ জন, সবুজপাড়ায় ২ জন, কোর্টপাড়ায় ১ জন, কেদারগঞ্জ পাড়ায় ১ জন, এতিমখানাপাড়ায় ১ জন, যুবউন্নয়ন অফিসের ১ জন, মালোপাড়ার ৩ জন,পোস্টঅফিস পাড়ার ১ জন, ফার্মপাড়ার ১ জন, গুলশানপাড়ার ২ জন, বাগানপাড়ার ২ জন। চুয়াডাঙ্গা শহরের বাইরে সেরোজগঞ্জে ২ জন , শাহাপুরে ১ জন ও হাতিকাটায় ১ জন।

দামুড়হুদা উপজেলার আশা এনজিও অফিসে ১ জন। জীবননগর উপজেলার ১১ জনের মধ্যে  উপজেলা পরিষদে ২ জন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১ জন, জীবননগর হাসপাতালপাড়ায় ১ জন, শাপলাকলিপাড়ার ১ জন, শাখালিয়ার ১জন, বসুতিপাড়ার ১ জন, পুরাতন তেতুলিয়ার ১ জন, বালিহুদার ১ জন, ঘোষপুরের ১ জন ও ধোপাখালির ১ জন।

জেলায় আক্রান্ত ৭শ ২৯ জনের মধ্যে সুস্থ হয়েছে ৩শ ৭৩ জন। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ৪৪ জন ও বাড়িতে চিকিৎসাধীন আছে ২শ ৯৯ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩০ মিনিট আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩১ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

২ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

২০২৬ সালের স্মার্টফোন | যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

৪ ঘন্টা আগে
যে ১০ প্রযুক্তি বদলে দিয়েছে ব্যবহারের অভিজ্ঞতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।