লগইন
আলমডাঙ্গায় বিএনপির রাজনীতিতে সৃষ্টি হলো নতুন আশার বার্তা 
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২৬ | ০৬:০০ বিকাল ৩৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বিএনপির রাজনীতিতে সৃষ্টি হলো নতুন আশার বার্তা 

দীর্ঘ‌দি‌নের দূরত্ব আর ভুল বোঝাবুঝি পেছনে ফেলে আলমডাঙ্গা বিএনপি আবার ফিরল ঐক্যের পথে। কিংবদন্তীতুল্য জনপ্রিয় নেতা শহিদুল কাউনাইন টিলুকে ঘিরে গণসংবর্ধনার মধ্য দিয়ে আলমডাঙ্গায় বিএনপির রাজনীতিতে সৃষ্টি হলো নতুন আশার বার্তা। 

শনিবার বিকেলে আলমডাঙ্গা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলুর রাজনৈতিক ঐক্যকে সামনে রেখেই এই আয়োজন করা হয়। 

ভোটের মাঠে বিজয় নিশ্চিত করতে দলের ভেতরের সব বিভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর প্রত্যয়ই ছিল এই সংবর্ধনার মূল বার্তা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, “আজ আলমডাঙ্গা বিএনপির জন্য একটি গৌরবের দিন। যারা বছরের পর বছর মামলা, হামলা আর নির্যাতনের শিকার হয়েছেন—এই ঐক্য তাদের ত্যাগের সম্মান।” তিনি বলেন, “বিএনপি বিভক্তির রাজনীতি করে না, বিএনপি ঐক্যের রাজনীতি করে। টিলু ভাইয়ের সঙ্গে আমাদের এই ঐক্য আলমডাঙ্গার রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে।”

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, “ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করাই হবে আমাদের আসল দায়িত্ব। আলমডাঙ্গার প্রতিটি গ্রাম ও মহল্লায় সবাই একসঙ্গে কাজ করলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

প্রধান বক্তার বক্তব্যে শহিদুল কাউনাইন টিলু বলেন, “আজকের এই গণসংবর্ধনা আসলে আলমডাঙ্গা বিএনপির ঐক্যের সংবর্ধনা। আমি বিএনপির রাজনীতি করেছি, করছি এবং ভবিষ্যতেও করবো দলের স্বার্থে।” তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “অতীতের সব ভুল বোঝাবুঝি আজ এখানেই শেষ। দলের সিদ্ধান্ত অনুযায়ী শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে কাজ করাই আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আলমডাঙ্গার বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতন সহ্য করেও রাজপথ ছাড়েননি। এই ত্যাগের মর্যাদা দিতে হলে সবাইকে এক হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। কোনো বিভেদ নয়, কোনো দ্বন্দ্ব নয়—একটাই পরিচয়, আমরা সবাই বিএনপি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম,

মাগরিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইফতেখাঁরুজ্জামান লুডু খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক জামাল সাদিক পিন্টু, সদস্য সচিব ডা. ইদ্রিসুর রহমান, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজি মকবুল হোসেন, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মহাবুল হক খান, মকলেছুর রহমান মিলন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ^াস,  জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, পান্না চৌধুরী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, রাজু আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু, সদস্য সচিব মাহমুদুল হাসান তন্ময়সহ আলমডাঙ্গা উপজেলা ও পৗর বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৭ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১০ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১১ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১২ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১২ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১৩ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।