লগইন
আলমডাঙ্গায় দিগন্তজুড়ে চাষ হচ্ছে নানা জাতের সরিষা : ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় দিগন্তজুড়ে চাষ হচ্ছে নানা জাতের সরিষা : ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গ্রাম এলাকায় দিগন্তজুড়ে সরিষা চাষ হচ্ছে। হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। চলতি মৌসুমে সরিষা চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কম খরচে বেশি লাভ, বর্তমানে সরিষার তেলের চাহিদা বৃদ্ধি, অনেকে একে ভোজ্য তেল সয়াবিনের বিকল্প হিসাবেও ব্যবহার, বোরো আবাদের খরচ যোগাতে ও স্বল্প খরচ ও সময়ে ফসল ঘরে তোলা যায় বলে সরিষা চাষের প্রতি আগ্রহী হচ্ছেন কৃষকরা।

তাছাড়া, সার, ওষুধ, পানি ও অল্প পরিচর্যায় এবং সরকারি প্রণোদণা পাওয়ায় দিন দিন সরিষা আবাদে ঝুঁকছেন চাষিরা।

উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখা গেছে, দিগন্ত বিস্তৃত হলুদিয়া সরিষা ফুল শীতের উত্তুরী হাওয়ায় আহ্লাদে দুলছে। ফুলে ফুলে মৌমাছির গুঞ্জনে মুখরিত মাঠপ্রান্তর। সরিষার হলুদ ফুলে বাতাসের দোলায় একই ছন্দে দোল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন। চাষে সময় ও খরচ কম ও লাভ বেশি হওয়ায় সরিষা উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন আলমডাঙ্গার কৃষকরা। এ মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় ফলন বেশি হওয়ার সম্ভাবনা। সাথে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

এতে কৃষকরা লাভবান হবেন, পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়নে দুই হাজার ২৪৮০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হচ্ছে। লক্ষ্যমাত্রা ছিল ২১৫০ হেক্টর। গত বছরের চেয়ে এ বছর উল্লেখযোগ্য পরিমাণ সরিষা আবাদ বৃদ্ধি পেয়েছে।
চলতি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে। বিশেষ করে এ বছর টরি-৭, রাই-৫, বারি সরিষা - ৯, বারি সরিষা - ১০, বারি সরিষা -১৩, ১৪ জাতের সরিষা। এসকল জাতের মধ্যে বেশি চাষ করা হয়েছে বারি সরিষা ১৩ ও ১৪। এ জাতের সরিষায় ফলন বেশি।

আলমডাঙ্গার পাঁচলিয়া গ্রামের কৃষক বাবলুর রহমান জানান, সেচ, সার ও অন্যন্য খরচ কম হওয়ায় সরিষা চাষে লাভ হয় বেশি। তাছাড়া সরিষার তেল সয়াবিন তেলের চেয়ে অধিক পুষ্টিগুণ সম্পন্ন। এখন গ্রামের মানুষও বেশ সচেতন। তারা সয়াবিনের চেয়ে সরিষার তেল খাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী হয়ে উঠছে।

সরিষা তুলে নিয়ে সেই জমিতে কৃষক ধান রোপণ করতে পারবেন। সরিষা চাষ করলে ওই জমিতে তিনটি ফসল উৎপাদন করা যায়। এতে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন, অপরদিকে পুষ্টিকর ভৌজ্য তেলের চাহিদাও মিটবে।
কৃষকরা বলছেন, আমন কাটা ও মাড়াইয়ের পর ৩ মাসের বেশি সময় পর্যন্ত জমি পতিত থাকে। এ সময়ে পতিত জমিতে বাড়তি লাভের আশায় সরিষা চাষ করেন অনেকে। সরিষা কেটে ওই জমিতে আবার বোরো আবাদ করা যায়। জমিতে সরিষা রোপণ করা থেকে পরিপক্ব হতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই মাস।

মধুপুরের ইসমাইল হোসেন ও নজরুল ইসলাম বলেন, আমরা আড়াই বিঘা করে সরিষা চাষ করেছি। আশা করছি, ভালো ফলন হবে। এই সরিষা বিক্রি করে বোরো আবাদের তেল ও সার কেনার টাকা জোগাড় হয়ে যাবে। এছাড়া বর্তমানে সয়াবিন তেলের দাম বেশি। তাই বিকল্প হিসেবে সরিষার তেল ব্যবহার করতে পারব।

উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, গত বছরের তুলনায় এ বছর আলমযাঙ্গা উপজেলায় সরিষার আবাদ বেড়েছে ২৩০ হেক্টর। গত বছর উপজেলায় সরিষার আবাদ হয়েছিল ২১৫০ হেঃ জমিতে। এ বছর এটা বেড়ে হয়েছে ২৪৮০ হেক্টর। এই বৃদ্ধির প্রধান কারণ হলো সরকারি প্রণোদনা। এ প্রণোদনা সরিষা চাষে কৃষকরা আগ্রহী হচ্ছেন। চলতি মৌসুমে এ উপজেলায় ৮৬৪০ জন কৃষক সরিষা আবাদের জন্য সরকারি প্রণোদনা পেয়েছেন।

সরকারি প্রণোদনার পাশাপাশি উপজেলা কৃষি অফিসের পরামর্শও সরিষার আবাদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা কৃষকদের সরিষা চাষের জন্য প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি উঠান বৈঠক করেছি, লিফলেট বিতরণসহ মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন চাষের স্টল বা যেখানে লোক সমাগম বেশি ছিল সেখানেই সরিষা চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিয়েছেন। কয়েকটি জায়গায় সরিষা ক্ষেতে মৌবক্স বসানো হয়েছে। ফলে সরিষার সাথে আমরা সরিষা ফুলের মধুও পাচ্ছি। তিনি আরও বলেন, আশা করছি ভবিষ্যতে সরিষার আবাদ আলমডাঙ্গা উপজেলায়ে আরো বৃদ্ধি পাবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৪ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৭ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৮ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৯ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৯ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১০ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।