লগইন
আলমডাঙ্গায় কুমার নদীতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ পূণ্যস্নানোৎসব অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় কুমার নদীতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ পূণ্যস্নানোৎসব অনুষ্ঠিত

আলমডাঙ্গায় কুমার নদীতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ পূণ্যস্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার উৎসব মুখর পরিবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক হাজার পুণ্যার্থী ৩৩ বছরের ঐতিহ্যবাহী এ পূণ্যস্নানোৎসবে অংশ নেন। সকাল সাড়ে ৯ টায় সত্যনারায়ণ মন্দির থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এদিকে, পূণ্যস্নানোৎসবকে কেন্দ্র করে পুলিশের কঠোর নিরাপত্তার মাধ্যমে স্নানোৎসব শেষ হয়।


পুন্যার্থীরা জানান, দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকা থেকেও পুন্যার্থীরা দলে দলে ঢাক, ঢোল, শংখ , কাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে হরি বোল ধ্বনিতে এলাকা প্রকম্পিত করে পূণ্য স্নানোৎসবে অংশগ্রহণ করেন। রোববার সন্ধ্যা থেকে শুরু হওয়া পূণ্যস্নানোৎসব সোমবার সারা দিন বিভিন্ন বয়সের নারী পুরুষ সহ কয়েক হাজার পুন্যার্থীরা পাপমোচনের আশায় স্নান করেন। স্নান সেরে ভক্তরা শিব ঠাকুরের মন্দিরে প্রণাম করে সুখ ,শান্তি , সমৃদ্ধি ও ঠাকুরের কৃপা লাভের জন্য প্রার্থনা করেন।


আলমডাঙ্গা পূণ্যস্নানোৎসব কমিটির আহবায়ক বিজয় কুমার লালমোদি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি মহা তীর্থস্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছেন বলেই আমরা উৎসবের আমেজে স্নানোৎসবে অংশ নিয়েছি। ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই ধর্মীয় উৎসব করতে পারছি।
পূণ্যস্নানোৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, গিরীধারি লালমোদি আগরওয়ালা, অংকার লালমোদি, গনেশ লালমোদি, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত। পূণ্যস্নান কমিটির আহবায়ক বিজয় লালমোদি, যুগ্মআহবায়ক ডা. অমল কুমার বিশ্বাস, প্রশান্ত কুমার অধিকারী, সমীর কুমার দে, সুশিল ভৌতিকা, অশোক সাহা, বিশ্বজিৎ সাধুখাঁ, ইঞ্জিনিয়ার পরাগ বিশ্বাস, উজ্জ্বল দাস, মদন, পবন, লিপন বিশ্বাস, বিদ্যুৎ সাহা, নিমাই রায়, লাল্লী রামেকা। র‌্যালি পরিচালনা করেন পরিমল কুমার ঘোষ কালু ও পলাশ আচার্য ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৩ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৬ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৭ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৮ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৮ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৯ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।