লগইন
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী সাদ্দাম ও রুবেল আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ আগস্ট, ২০২৩ | ০৬:০০ বিকাল ১১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী সাদ্দাম ও রুবেল আটক

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মামলার আসামী সাদ্দামকে ও রুবেল আটক করেছে। ১০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা রেল ষ্টেশন এলাকা থেকে তাদের দুজনকে ট্যাপেন্টাডল বিক্রয়কালে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার মাদক ব্যবসায়ী ও চিহ্নত চোর বাবুপাড়ার মৃত আকমল হোসেনের ছেলে এলাকায় ছাগলচোর নামে পরিচিত একাধিক মামলার আসামী সাদ্দাম হোসেন(২৩) ও ষ্টেশন পাড়ার মাদক ব্যবসায়ী রেজাউল কালার ছেলে মাদক ব্যবসায়ী ও চিহ্নত চোর একাধিক মামলার আসামী রুবেল হোসেন(২৭)কে এলাকায় চুরির পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিল। তারা মাদকের টাকা জোগাড় করতে মানুষের দোকানে , বাসা বাড়িতে, সাইকেল, মোটর(পাম্প)সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস চুরি করে বেড়ায়। চুরির মালামাল বিক্রয় করে মাদক দ্রব্য কিনে সেবনের সাথে সাথে বিক্রয় করে। তাদের দুজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় প্রায় ডজন খানেক মামলা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় রেলষ্টেশন এলাকার মুন্নি চায়ের দোকানের সামনে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়কালে দুজনকে ৬০ পিস ট্যাবলেটসহ আটক করে। আলমডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, মাদকের সাথে কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন কোন ছাড় হবে না। আলমডাঙ্গা থানা এলাকায় কোন মাদক ব্যবসায়ী থাকবে না। তাদেরকে এ উপজেলায় থাকতে হলে মাদক ব্যবসা ছেড়ে সাধারন মানুষের মত জীবন যাপন করতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৩ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৬ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৭ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৮ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৮ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৯ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।