লগইন
আলমডাঙ্গায় ঈমাম পরিবর্তনকে কেন্দ্র করে ২২ মন্ডলের বিভেদে একই গ্রামে ৬ টি ঈদের জামায়াত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ এপ্রিল, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ঈমাম পরিবর্তনকে কেন্দ্র করে ২২ মন্ডলের বিভেদে একই গ্রামে ৬ টি ঈদের জামায়াত


আলমডাঙ্গার ছোট্ট এক গ্রাম পাইকপাড়ায় পৃথক ৬ স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক ইমামকে কেন্দ্র করে ২২ মন্ডলের বিভেদে এক গ্রামে ৬ জায়গায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। মন্ডলদের এই অমার্জনীয় বিভেদ দূর করতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগ ব্যর্থ হয়। ফলে মন্ডলদের গ্রাম্য কুট রাজনীতি প্রশাসনের শুভ উদ্যোগকে ভেস্তে দিয়ে ছোট্ট গ্রামটিতে ৬টি ঈদের জামায়াত আয়োজন করে। এ ঘটনায় আশপাশের গ্রামগুলোতে নিন্দার ঝড় উঠেছে।


গ্রামসূত্রে জানা গেছে,পাইকপাড়া গ্রামের একটি মাত্র ঈদগাহ ময়দানে আলহাজ্ব মাওলানা ইউনুস আলী গত বছরও ঈদের জামায়াতে ইমামতির দায়িত্ব পালন করেন। এবারও তাঁরই দায়িত্ব পালনের কথা ছিল। কিন্ত কোন এক শুক্রবারে মসজিদের বয়ানে আলহাজ্ব মাওলানা ইউনুস আলীর বক্তব্যে গ্রাম্য মন্ডলদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। মসজিদের সভাপতি হাজি মুরাদ আলীকে ঈঙ্গিত করে তিনি তাঁর ভাই শিল্পপতি নাসির উদ্দীন বিশ্বাসের স্বাক্ষর জাল করে সভাপতি হয়েছেন বলে উল্লেখ করে বক্তব্য রাখেন। ওই বক্তব্যকে পূঁজি করে গ্রামের কিছু মন্ডল মাওলানা ইউনুস আলীর পেছনে আর নামাজ পড়বেন না বলে ঘোষণা দেয়। গত ৩০ মার্চ ইমাম পরিবর্তন করতে মসজিদে আলোচনায় বসেন মন্ডলরা। এতে মন্ডলরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েন। এ ঘটনায় মন্ডলদের মাঝে ঈদের জামায়াত নিয়ে উত্তেজনা দেখা দেয়।


এই উত্তেজনার গরম হাওয়া উপজেলা প্রশাসন পর্যন্ত গড়ায়। গত ৩ এপ্রিল উপজেলা প্রশাসন মন্ডলদের ডেকে দ্বন্দ্ব ভুলে একত্রে মিলেমিশে ঈদের জামায়াত অনুষ্ঠানের আহবান জানায়। এই আহবানে সুরাহা না হলে গত ৪ এপ্রিল থানায় ডাকা হয় মন্ডলদের। থানার ওসিও ঘাড় ত্যাড়া মন্ডলদের এক সুতোয় বাঁধতে পারেননি। ফলে ঈদের সকালে পাইকপাড়া গ্রামে পুলিশের ঘোরাফেরার মধ্যে ২২ মন্ডলের নেতৃত্বে ভিন্ন ভিন্ন স্থানে ৬ টি জামায়াতে নামাজ আদায় করেন গ্রামবাসী। কোন কোন জামায়াতে ২শ,১শ আবার ৫০ জনকেও নামাজ আদায় করতে দেখা গেছে।
গ্রামসূত্রে জানা গেছে, বিতর্ক ওঠা ইমাম আলহাজ্ব মাওলানা ইউনুস আলীর ইমামতিতে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন সাহারুল মন্ডল, জহুরুল মোল্লা মন্ডল,সাহেদ আলী মন্ডল,হাসান আলী মন্ডল, শাহাজাহান মন্ডল,সাদ আহমেদ মন্ডল, মালেক মন্ডল ও আলতাফ মন্ডল,ঈদগাহ'র সাবেক সভাপতি আজিজুল হকসহ তাদের অনুসারীরা।


পাইকপাড়ার চরপাড়া মসজিদে একই সময়ে আরেকটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে ইমাম আল আমিনের ইমামতিতে কামাল মন্ডল, বজলু মন্ডল, বিশারত মন্ডল ও আনিছুর মন্ডলসহ তাদের কিছু অনুসারী নামাজ আদায় করেন।


গ্রামের হাজিপাড়ায় শাহাজাহান মন্ডল, রহমান মন্ডল, খয়রুল মন্ডল ও নোমাজ মন্ডলের নেতৃত্বে আরো একটি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এ জামায়াতে মাওলানা ওমর ফারুক ইমামতি করেন।


ঘোষপাড়া মক্তবে পলান শেখ,সেন্টু কাজির নেতৃত্বে ঈদের আরো একটি জামায়াত অনুষ্ঠিত হয়। এ জামায়াতে রাকিবুল হোসেন ইমামতি করেন।


ঘোষপাড়ায় রফিকুল মন্ডলের বাড়ির পাশে খোলা জায়গায় একই সময়ে আরো একটি জামায়াত অনুষ্ঠিত হয়। রফিকুল তার কিছু অনুসারীদের পেছনে রেখে নিজেই ইমামতি করেন।


অপর জামায়াত অনিষ্ঠিত হয় পাইকপাড়া কেন্দ্রীয় জামে মাসজিদে। এ জামায়াতে সিরাজুল মন্ডল, কেরু মন্ডল, বাকের মন্ডল ও আইয়ুব মন্ডলের নেতৃত্বে তাদের অনুসারীরা অংশ নেয়। ইমামতি করেন আব্দুল মোমিন।
পাইকপাড়া ঈদগাহ ময়দানের সাবেক সভাপতি আজিজুল হক জানান, আমি হজ্বে যাব বলে ঈদগাহ কমিটি বিলুপ্ত করা হয়েছে। গ্রামে বেশ কয়েকটা ঈদের জামায়াত অনুষ্ঠিত হলেও ঈদগাহ ময়দানে তিনি মাওলানা ইউনুস আলীর পেছনেই নামাজ আদায় করেছেন বলে জানান।


পাইকপাড়া পুলিশ ক্যাম্পের টু-আইসি আব্দুল হাই জানায় ,অন্যান্য পুলিশ সদস্যকে সাথে নিয়ে তিনি ঈদগাহ ময়দানে ডিউটি পালন করেছেন। গ্রামে আরো কয়েক জায়গায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৫ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৮ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৯ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১০ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১০ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১১ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।